× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সংবাদ প্রকাশের পর ইকনের পাশে জেলা প্রশাসন

বাগেরহাট প্রতিবেদক

প্রকাশ : ২৩ জুলাই ২০২৬ ১৭:০৪ পিএম

আপডেট : ২৩ জুলাই ২০২৬ ১৭:১০ পিএম

ইকনের হাতে বৃহস্পতিবার সকাল ১১টায় নগদ আর্থিক সহায়তা তুলে দেন জেলা প্রশাসক গোলাম মো. বাতেন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

ইকনের হাতে বৃহস্পতিবার সকাল ১১টায় নগদ আর্থিক সহায়তা তুলে দেন জেলা প্রশাসক গোলাম মো. বাতেন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

এইচএসসি পরীক্ষার্থী সংগ্রামী ইকনের সংবাদ প্রকাশের পর পাশে দাঁড়ালেন বাগেরহাট জেলা প্রশাসক।

জেলা প্রশাসক কার্যালয়ে প্রশাসক গোলাম মো. বাতেন ইকনের হাতে বৃহস্পতিবার সকাল ১১টায় নগদ আর্থিক সহায়তা তুলে দেন। একই সঙ্গে বাগেরহাট সদর উপজেলা প্রশাসনের পক্ষ থেকেও নগদ অর্থ, খাদ্যসামগ্রীসহ প্রয়োজনীয় সব ধরনের সহায়তা প্রদানের আশ্বাস দেওয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মেজবাউদ্দিন, বাগেরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসা. আতিয়া খাতুন এবং ইকনের বড় মামা বাবু।

এর আগে বাবার দাফন সম্পন্ন করে সেদিন রাতেই জীবিকার তাগিদে একটি ব্যাংকের এটিএম বুথে দায়িত্ব পালন করে। পরদিন সকালে এইচএসসি পরীক্ষায় অংশ নেওয়া ইকনের সংগ্রামী জীবনের খবর প্রকাশের পর আলোড়নের সৃষ্টি হয়।

দেশ-বিদেশের অসংখ্য মানুষ তার সাহায্যে এগিয়ে এসেছেন। তার লেখাপড়া চালিয়ে যেতে এবং পরিবারের দুর্দিনে সহায়তার জন্য বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান আর্থিক সহযোগিতার আগ্রহ প্রকাশ করেছেন।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা