× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

গৌরনদী হরিসেনা সরকারি বিদ্যালয়ের টিফিনে পাওয়া গেল ব্লেড

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

প্রকাশ : ২৩ জুলাই ২০২৬ ১৫:৪১ পিএম

আপডেট : ২৩ জুলাই ২০২৬ ১৫:৪৯ পিএম

গৌরনদী পৌরসভার হরিসেনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে টিফিনের রুটির মধ্যে পাওয়া গেছে একটি ধারালো ব্লেড। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

গৌরনদী পৌরসভার হরিসেনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে টিফিনের রুটির মধ্যে পাওয়া গেছে একটি ধারালো ব্লেড। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষার্থীর টিফিনের রুটির মধ্যে পাওয়া গেছে একটি ধারালো ব্লেড।

বিষয়টি সর্বত্র ছড়িয়ে পড়লে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়। ঘটনাটি ঘটেছে বুধবার বরিশালের গৌরনদী পৌরসভার হরিসেনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে।

জানা গেছে, ওই স্কুলের প্রথম শ্রেণির এক ছাত্রী টিফিন খাওয়ার সময় রুটি ছিঁড়ে দেখতে গিয়ে তার ভেতরে একটি ব্লেড দেখতে পায়।

বিষয়টি তাৎক্ষণিকভাবে ভারপ্রাপ্ত প্রধানশিক্ষক সাইফুন নাহারকে জানানো হয়। রুটিটি খাওয়ার আগেই তার মধ্যে ব্লেডটি দেখতে পাওয়ায় শিক্ষার্থীটির কোনো ক্ষতি হয়নি।

বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্রী আলমতাজের সঙ্গে বৃহস্পতিবার সকালে কথা বলে তথ্যের সত্যতা নিশ্চিত হওয়া গেছে।
উল্লেখ্য, স্কুলের সিনিয়র শিক্ষিকা সায়ফুন নাহার তথ্যের সত্যতা স্বীকার করে বলেন, বিষয়টি প্রাথমিক শিক্ষা অফিসার মো. নুরুল ইসলাম মৃধাকে অবহিত করা হয়েছে।

অপরদিকে, ঘটনার পর অভিভাবকরা শিক্ষার্থীদের জন্য সরবরাহ করা টিফিনের মান ও নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়ে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন।

এ বিষয়ে জানতে রুটি সরবরাহকারী প্রতিষ্ঠান আইল্যান্ড ট্রেডিং করপোরেশনের প্রতিনিধি আরিফ হোসেনের নাম্বারে যোগাযোগ করে নাম্বারটি বন্ধ থাকায় তার বক্তব্য নেওয়া যায়নি।
এ ব্যাপারে গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মো. ইব্রাহীম মোবাইল ফোনে বলেন, বৃহস্পতিবার সকালে স্কুলটি পরিদর্শন করা হয়েছে। এ বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা