× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

উত্তরা ব্যাংক কর্মকর্তা হত্যা: গ্রেপ্তার ১

কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিবেদক

প্রকাশ : ২৩ জুলাই ২০২৬ ১৫:০১ পিএম

কসবায় উত্তরা ব্যাংকের  প্রিন্সিপাল কর্মকর্তা  হত্যা মামলার প্রধান আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

কসবায় উত্তরা ব্যাংকের প্রিন্সিপাল কর্মকর্তা হত্যা মামলার প্রধান আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় উত্তরা ব্যাংক পিএলসির গোপীনাথপুর শাখার প্রিন্সিপাল কর্মকর্তা মো. আরিফুল ইসলাম (৪৫) হত্যা মামলার প্রধান আসামি আলী হোসেনকে গ্রেপ্তার করেছে কসবা থানা পুলিশ।

রাজধানী ঢাকায় অভিযান চালিয়ে বুধবার রাতে তাকে গ্রেপ্তার করা হয়।
 গত সোমবার সন্ধ্যা আনুমানিক ৬টা ৪৫ মিনিটে কসবা উপজেলার গোপীনাথপুর বাজারের গ্রিন হেলথ হাসপাতালের সামনে ধারালো অস্ত্রের হামলার শিকার হন উত্তরা ব্যাংক পিএলসির গোপীনাথপুর শাখার প্রিন্সিপাল কর্মকর্তা মো. আরিফুল ইসলাম।

গুরুতর আহত অবস্থায় স্থানীয় লোকজন ও সহকর্মীরা তাকে প্রথমে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করা হলে মঙ্গলবার (৭ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
নিহত আরিফুল ইসলাম জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার পিংলু পূর্বপাড়া গ্রামের নিজাম উদ্দিনের ছেলে। অভিযুক্ত আলী হোসেন ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার গোপীনাথপুর নোয়ামুড়া গ্রামের বাসিন্দা।
অভিযোগ রয়েছে, পূর্ব বিরোধের জেরে আলী হোসেন ধারালো অস্ত্র দিয়ে আরিফুল ইসলামের মাথা ও ঘাড়ে উপর্যুপরি আঘাত করে ঘটনাস্থল থেকে পালিয়ে যান। ঘটনার পর থেকেই তাকে গ্রেপ্তারে অভিযান শুরু করে কসবা থানা পুলিশ।

অবশেষে বৃহস্পতিবার রাতে ঢাকায় অভিযান চালিয়ে মামলার প্রধান আসামিকে গ্রেপ্তার করা হয়।
কসবা থানা পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মামলার পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা