× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সংবাদ প্রকাশের পর পরিত্যক্ত মার্কেট চালুর উদ্যোগ

মাগুরা প্রতিবেদক

প্রকাশ : ২৩ জুলাই ২০২৬ ১৪:১১ পিএম

মাগুরার সদর উপজেলার ভাবনহাটি বাজারে সরকারি অর্থে নির্মিত দীর্ঘদিনের পরিত্যক্ত আধুনিক মার্কেটে দোকান বরাদ্দের কার্যক্রম চালু হয়েছে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

মাগুরার সদর উপজেলার ভাবনহাটি বাজারে সরকারি অর্থে নির্মিত দীর্ঘদিনের পরিত্যক্ত আধুনিক মার্কেটে দোকান বরাদ্দের কার্যক্রম চালু হয়েছে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

সংবাদ প্রকাশের পর মাগুরার সদর উপজেলার ভাবনহাটি বাজারে সরকারি অর্থে নির্মিত দীর্ঘদিনের পরিত্যক্ত আধুনিক মার্কেটটি চালুর উদ্যোগ নিয়েছে প্রশাসন।

এতে প্রায় আড়াই কোটি টাকা ব্যয়ে নির্মিত ভবনটির দোকান বরাদ্দ কার্যক্রম শুরু হওয়ায় স্থানীয়দের মধ্যে নতুন আশার সঞ্চার হয়েছে।

এলজিইডির ২ কোটি ৪৪ লাখ ৬৬ হাজার ৪৬৪ টাকা ব্যয়ে নির্মিত দুইতলা আধুনিক মার্কেটটি দীর্ঘদিন অব্যবহৃত অবস্থায় পড়ে ছিল।

সদর উপজেলা প্রশাসনের কাছে হস্তান্তরের পরও বছরের পর বছর এটি পরিত্যক্ত থাকায় বিষয়টি নিয়ে প্রতিদিনের বাংলাদেশে সংবাদ প্রকাশিত হয়।

এরপরই প্রশাসন দ্রুত উদ্যোগ নিয়ে মার্কেটটির দোকান বরাদ্দ কার্যক্রম শুরু করেছে।

মঘী ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তার স্বাক্ষরিত ২০ জুলাইয়ের এক নোটিশে জানানো হয়েছে, দেশব্যাপী গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় নির্মিত এ মার্কেটের নিচতলায় কাঁচাবাজার, মাছ-মাংস, মুদি দোকান, হোটেল এবং খোলা প্ল্যাটফর্মের ব্যবস্থা রাখা হয়েছে। দ্বিতীয় তলায় থাকবে হার্ডওয়্যার, গার্মেন্টস, কসমেটিকস এবং নারী উদ্যোক্তাদের জন্য পৃথক দোকান। দোকানগুলো ‘একসনা’ বন্দোবস্তের মাধ্যমে বরাদ্দ দেওয়া হবে।

এর পাশাপাশি বিষয়টি জানাতে ইউনিয়নজুড়ে মাইকিংয়ের উদ্যোগও নেওয়া হয়েছে।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেরুন্নেছা প্রতিদিনের বাংলাদেশকে বলেন, সংবাদ প্রকাশের পর বিষয়টি আমাদের নজরে আসে। এরপর দ্রুত ব্যবস্থা নেওয়া হয়েছে। ইতোমধ্যে দোকান বরাদ্দ প্রদানের নোটিশ দেওয়া হয়েছে। 

এছাড়াও প্রচার-প্রচারণা চালানোর ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। শিগগিরই মার্কেটটিতে ব্যবসায়িক কার্যক্রম শুরু হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

স্থানীয় ব্যবসায়ী ও বাসিন্দারা আশা করছেন, দ্রুত মার্কেটটি চালু হলে এলাকায় ব্যবসা-বাণিজ্যের গতি বাড়বে এবং অর্থনৈতিক কর্মকাণ্ডে নতুন প্রাণ সঞ্চার হবে।

একই সঙ্গে সচেতন মহলের দাবি, জেলার আরও যেসব সরকারি প্রকল্প দীর্ঘদিন ধরে অব্যবহৃত বা অবহেলিত অবস্থায় রয়েছে, সেগুলোও চিহ্নিত করে দ্রুত কার্যকর করার উদ্যোগ নেওয়া উচিত।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা