× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূ ও যুবকের মৃত্যু

ফেনী প্রতিবেদক

প্রকাশ : ২৩ জুলাই ২০২৬ ১২:৪৬ পিএম

ফেনীর সোনাগাজী ও পরশুরামে পৃথক দুটি বিদ্যুৎস্পৃষ্টের ঘটনায় গৃহবধূ ও এক তরুণ ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

ফেনীর সোনাগাজী ও পরশুরামে পৃথক দুটি বিদ্যুৎস্পৃষ্টের ঘটনায় গৃহবধূ ও এক তরুণ ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

​ফেনীর সোনাগাজী ও পরশুরামে পৃথক দুটি বিদ্যুৎস্পৃষ্টের ঘটনায় গৃহবধূ ও এক তরুণ ব্যবসায়ীর করুণ মৃত্যু হয়েছে।

বুধবার  দুপুর ও সন্ধ্যায় পৃথক স্থানে এসব মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহতরা হলেনÑ সোনাগাজী উপজেলার নবাবপুর মহাদিয়া গ্রামের জয়নাল আবেদীনের স্ত্রী রুমা আক্তার (৩৫) ও পরশুরাম উপজেলার মির্জানগর ইউনিয়নের পূর্ব সাহেবনগর এলাকার শাহ আলমের ছেলে সাইমন মজুমদার (২০)।

স্থানীয়রা জানান, বুধবার দুপুর আনুমানিক ১২টার দিকে সোনাগাজী উপজেলার মহাদিয়া গ্রামে নিজ বাড়িতে গৃহস্থালির কাজ করার সময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মহিলার মৃত্যু হয়।

এক সময় ঘরের মেঝেতে লুটিয়ে পড়লে পরিবারের সদস্যরা তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে যান। তবে হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

​ফেনী জেনারেল হাসপাতালের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসা কর্মকর্তা ডা. মোমিনুল হক জানান, হাসপাতালে আনার আগেই ওই নারীর মৃত্যু হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

অন্যদিকে, একইদিন সন্ধ্যা ৬টার দিকে পরশুরামের মির্জানগর ইউনিয়নের মহেশপুষ্কুরণী গ্রামে একটি বিয়ের অনুষ্ঠানের আলোকসজ্জার কাজ করতে গিয়ে প্রাণ হারান সাইমন মজুমদার।

তিনি পরশুরাম বাজারের কলেজ রোডের ‘সায়মন্ড ইভেন্ট’ নামের একটি প্রতিষ্ঠানের মালিক ছিলেন।

বিয়ের ডেকোরেশন ও লাইটিংয়ের সংযোগ দেওয়ার সময় দুর্ঘটনাবশত বিদ্যুতায়িত হন তিনি।

পরবর্তী সময়ে তাকে উদ্ধার করে পরশুরাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

স্বজনরা ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তরের আবেদন জানালে পুলিশ পরিবারের কাছে হস্তান্তর করার সিদ্ধান্ত নেয়।

​পরশুরাম মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশ্রাফুল ইসলাম বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে মরদেহ ময়নাতদন্তে পাঠাতে চাইলে স্বজন ও স্থানীয়দের বাধায় তা সম্ভব হয়নি। পরিস্থিতি বিবেচনায় আইনি প্রক্রিয়া অনুসরণের মাধ্যমে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা