× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

জ্যেষ্ঠ প্রতিবেদক,পশ্চিমাঞ্চল

প্রকাশ : ২৩ জুলাই ২০২৬ ১০:৪৪ এএম

সোনাতনপুর মাধ্যমিক বিদ্যালয়। ফাইল ছবি

সোনাতনপুর মাধ্যমিক বিদ্যালয়। ফাইল ছবি

ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার সোনাতনপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাহাবুদ্দিনের বিরুদ্ধে স্বাক্ষর জাল, অর্থ আত্মসাৎ, গাছ বিক্রির টাকা আত্মসাৎ এবং নিয়োগ বাণিজ্যসহ নানা অনিয়ম-দুর্নীতির অভিযোগ উঠেছে। 

অভিযোগের বিষয়ে তদন্ত কমিটি গঠন করেছে জেলা মাধ্যমিক শিক্ষা বিভাগ।

১৯৮৫ সালে প্রতিষ্ঠিত সোনাতনপুর মাধ্যমিক বিদ্যালয়ে বর্তমানে তিন শতাধিক শিক্ষার্থী রয়েছে। ১৯৯০ সালে জুনিয়র শিক্ষক হিসেবে যোগ দেওয়া সাহাবুদ্দিন ২০১৩ সালে প্রধান শিক্ষক হন। অভিযোগ রয়েছে, এরপর থেকেই তিনি বিভিন্ন অনিয়মে জড়িয়ে পড়েন।

অভিযোগ অনুযায়ী, ২০২৫ সালের ৩ জুলাই বিদ্যালয়ের তৎকালীন সভাপতি আব্দুস সালামের স্বাক্ষর জাল করে অগ্রণী ব্যাংকের কণ্যাদহ শাখা থেকে ১ লাখ ৪ হাজার ৫০০ টাকা উত্তোলন করেন তিনি। বিষয়টি প্রকাশ্যে এলে তাকে সাময়িক বহিষ্কার করা হয়। পরে টাকা ফেরত ও ভবিষ্যতে এমন কাজ না করার শর্তে বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়। বিদ্যালয়ের দুটি গাছ বিক্রির টাকাও আত্মসাতের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

স্থানীয় বাসিন্দা আশরাফুল ইসলাম বলেন, প্রধান শিক্ষক সাহাবুদ্দিন স্বাক্ষর জালসহ নানা অনিয়ম করেছে। সেগুলো তদন্ত করে ইতোমধ্যে প্রমাণিতও হয়েছে। এছাড়াও তিনি ঠিকমতো বিদ্যালয়ে থাকেন না।

এখলাছুর রহমান দাবি করেন, সাহাবুদ্দিন মাস্টার স্কুলের চাকরি দেওয়ার নাম করে হাবিবুরের কাছ থেকে ৬ লাখ টাকা নিয়েছিল। টাকা দিয়ে চাকরি না পেয়ে শোকে হাবিবুরের বাবা স্ট্রোক করে মারা যায়।

তিনি আরও অভিযোগ করেন, মৃত সভাপতি পরিমল সাধুখার স্বাক্ষর জাল করে টাকার বিনিময়ে এক আত্মীয়কে শিক্ষক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

সাবেক সভাপতি আব্দুস সালাম বলেন, প্রধান শিক্ষক সাহাবুদ্দিন আমার স্বাক্ষর জালসহ নানা অনিয়ম করেছে। স্কুলের অর্থকমিটি থাকলেও কেনাকাটায় তিনি তাদের কোনো পরামর্শ নেন না। টাকার কোনো হিসাবও তাদের কাছে দেন না।

তিনি দাবি করেন, এর আগে ওই শিক্ষক আওয়ামী লীগে যোগদান করেছিলেন এবং বিভিন্ন সময় মিটিং-মিছিলও করেছেন।

তিনি বলেন, তার দুর্নীতির বিরুদ্ধে আমি উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে অভিযোগ দিয়েছি। দুর্নীতিবাজ এই প্রধান শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানাই।

অভিযোগ প্রত্যাখ্যান করে সাহাবুদ্দিন বলেন, একটা গোষ্ঠী আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। যে অভিযোগগুলো তোলা হচ্ছে তার কোনো সত্যতা নেই। 

পাশাপাশি স্বাক্ষর জালের বিষয়গুলো অনেক আগে মীমাংসা করা হয়েছে বলেও জানান তিনি।

জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা লুৎফর রহমান বলেন, সোনাতনপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে একটি অভিযোগ আসছে। এ নিয়ে আমরা তদন্ত কমিটি গঠন করে দিয়েছি। তদন্তের প্রতিবেদন পেলে ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা