× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রান্নার দুই মিনিটেই সবুজ গরুর মাংস

খুলনা অফিস

প্রকাশ : ২৩ জুলাই ২০২৬ ১০:১১ এএম

আপডেট : ২৩ জুলাই ২০২৬ ১০:১২ এএম

রান্না করার সময় গরুর মাংস সবুজ আকার ধারণ করে বলে অভিযোগ উঠেছে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

রান্না করার সময় গরুর মাংস সবুজ আকার ধারণ করে বলে অভিযোগ উঠেছে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

খুলনার পাইকগাছায় বাজার থেকে কেনা গরুর মাংস রান্না শুরু করার মাত্র দুই মিনিটের মধ্যে সবুজ হয়ে যাওয়ার অভিযোগে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। 

ঘটনার প্রকৃত কারণ নিয়ে নিশ্চিত কোনো মন্তব্য না এলেও স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।  এবং দ্রুত ল্যাব পরীক্ষার দাবি জানিয়েছেন এলাকাবাসী।

পাইকগাছা পৌর মাংস বাজারের ব্যবসায়ী ইসমাইল কসাইয়ের কাছ থেকে স্থানীয় মডার্ন বেকারির কর্মচারীরা পিকনিকের জন্য বুধবার সকালে ফ্রিজে সংরক্ষিত করা ৩ কেজি ৯০০ গ্রাম মাংস কেনেন।

তাদের দাবি, রান্না শুরু করার মাত্র দুই মিনিটের মধ্যে মাংস সবুজ হয়ে যায়। মাংস ধোয়ার সময় পানির রংও কালচে হয়ে যায়। পরে তারা রান্না করা মাংস পাইকগাছা থানায় নিয়ে যান।

অভিযোগ প্রসঙ্গে ইসমাইল বলেন, একই মাংস আরও অনেক ক্রেতার কাছে বিক্রি করা হলেও অন্য কারও কাছ থেকে অভিযোগ আসেনি।

আমি গত ১৫ বছর ধরে সুনামের সঙ্গে ব্যবসা করছি। বেকারিতে ব্যবহৃত কোনো রং বা রাসায়নিক ভুলবশত রান্নার সময় মিশে যাওয়ার কারণেও এমন ঘটনা ঘটতে পারে বলেও দাবি করেন তিনি।

পাইকগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) জুলফিকার আলী জানান, বেকারির কর্মচারীদের লিখিত অভিযোগ দিতে বলা হলেও তারা রাজি হননি। মাংস দেখিয়ে কিছুক্ষণ পর তারা কড়াই নিয়ে চলে যান।

ঘটনার পর নিম্নমানের বা রাসায়নিকযুক্ত মাংস বিক্রির আশঙ্কায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়েছে।

এ ঘটনায় তারা দ্রুত ল্যাব পরীক্ষার মাধ্যমে প্রকৃত কারণ উদ্ঘাটন এবং দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা