× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

৪০ শয্যার শিশু ওয়ার্ডে ১৭৬ রোগী

এনায়েতুর রহমান, পটুয়াখালী

প্রকাশ : ২২ জুলাই ২০২৬ ১৯:৪১ পিএম

তিল ধারণের জায়গা নেই পটুয়াখালী ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের শিশু ওয়ার্ডে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

তিল ধারণের জায়গা নেই পটুয়াখালী ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের শিশু ওয়ার্ডে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

পটুয়াখালী ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের শিশু ওয়ার্ডে তিল ধারণের জায়গা নেই। 

৪০ শয্যার বিপরীতে ভর্তি রয়েছে ১৭৬ জন শিশু। অর্থাৎ শয্যা সংখ্যার তুলনায় চার গুণেরও বেশি রোগী চিকিৎসা নিচ্ছে। ফলে প্রতিটি শয্যা এখন একেকটি ‘ছোট ওয়ার্ডে’ পরিণত হয়েছে। কোনো কোনো শয্যায় দুই থেকে চারজন শিশুকে গাদাগাদি করে চিকিৎসা নিতে হচ্ছে, আর শয্যা না পেয়ে অনেকে আশ্রয় নিয়েছে হাসপাতালের মেঝেতে।

হাসপাতাল ঘুরে মঙ্গলবার দেখা যায়, রোগীর প্রচণ্ড চাপে হিমশিম খাচ্ছেন চিকিৎসক ও নার্সরা। ওয়ার্ডের প্রতিটি কোণায় রোগীর স্বজনদের ভিড়। কোথাও অসুস্থ শিশুর পাশে স্যালাইন ঝুলছে, কোথাও স্বজনরা শিশুকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছেন। হাসপাতাল সূত্র জানিয়েছে, প্রতিদিনই রোগীর এই চাপ বাড়ছে।

ঋতু পরিবর্তনে বাড়ছে রোগব্যাধি

চিকিৎসকদের ভাষ্য, মৌসুমি আবহাওয়া পরিবর্তনের ফলে শিশুদের মধ্যে শ্বাসকষ্ট, নিউমোনিয়া, ফুসফুসের সংক্রমণ ও অপুষ্টিজনিত সমস্যা দেখা দিচ্ছে। মূলত এই কারণেই হাসপাতালে রোগীর ভিড় অস্বাভাবিকভাবে বেড়েছে।

ভোগান্তিতে শিশু ও অভিভাবকরা

সদর উপজেলার বদরপুর ইউনিয়ন থেকে আসা মরিয়ম বেগম জানান, তার সাড়ে তিন বছরের মেয়ে জান্নাতুল শ্বাসকষ্ট ও জ্বর নিয়ে ভর্তি। সঙ্গে রয়েছে আট মাস বয়সি আরেক শিশু। মরিয়ম বলেন, ‘একটি বিছানায় তিনজন শিশুকে রাখা হয়েছে। ছোট বাচ্চা নিয়ে অনেক কষ্টে আছি।’

একই চিত্র দেখা গেছে অন্যান্য শয্যাতেও। জৈনকাঠি ইউনিয়নের শাহীন বয়াতি ও শান্তা আক্তার দম্পতি তাদের দুই মাস বয়সি ছেলে জিসানকে নিয়ে এসেছেন। সেখানে ১০ নম্বর শয্যায় জিসানসহ আরও দুই শিশুর চিকিৎসা চলছে। এছাড়া শাহিদা নামের এক বছরের এক শিশুকেও একই পরিস্থিতির শিকার হতে দেখা গেছে।

খাবার নিয়ে হাহাকার

ওয়ার্ডে অতিরিক্ত রোগী ভর্তি থাকায় অধিকাংশ শিশুই হাসপাতাল থেকে খাবার পাচ্ছে না। দূর-দূরান্ত থেকে আসা নিম্নবিত্ত পরিবারগুলোকে বাইরে থেকে চড়া মূল্যে খাবার কিনতে হচ্ছে। হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, ৪০ শয্যার বিপরীতে মাত্র ৪০ জনের খাবার বরাদ্দ থাকায় সবাইকে খাবার দেওয়া সম্ভব হচ্ছে না।

কর্তৃপক্ষের বক্তব্য

পটুয়াখালী মেডিক্যাল কলেজের শিশু বিভাগের অধ্যাপক ডা. মো. অহিদুজ্জামান শামীম বলেন, “শিশু ওয়ার্ডে শয্যার তুলনায় প্রায় চার গুণ রোগী ভর্তি রয়েছে।

“একটি শয্যায় দুই থেকে তিনজন, কোথাও তারও বেশি শিশু রয়েছে। এতে শিশুরা যেমন স্বাভাবিকভাবে থাকতে পারছে না, তেমনি তাদের মায়েরাও বসার জায়গা পাচ্ছেন না। এই পরিস্থিতিতে রোগী ও স্বজনদের সন্তুষ্ট করা কঠিন। তারপরও চিকিৎসকরা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছেন।”

হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. দিলরুবা ইয়াসমীন লিজা জানান, উন্নত সেবা পাওয়ার আশায় পার্শ্ববর্তী জেলাগুলো থেকেও রোগীরা এখানে আসছেন। বর্তমানে শ্বাসকষ্ট ও নিউমোনিয়ার প্রকোপ বেশি। সীমিত সুযোগ-সুবিধার মধ্যেও সেবা অব্যাহত রাখা হয়েছে।

এ প্রসঙ্গে জেলা সিভিল সার্জন ডা. খালেদুর রহমান বলেন, “জেলার উপজেলা ছাড়াও পার্শ্ববর্তী জেলার বিভিন্ন উপজেলার রোগীরা আসায় শয্যা সংকটে কষ্ট হচ্ছে। তবে নতুন ৫০০ শয্যা চালু হলে কষ্ট কিছুটা লাঘব হবে।”

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা