ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিবেদক
প্রকাশ : ২২ জুলাই ২০২৬ ১৮:৫২ পিএম
আপডেট : ২২ জুলাই ২০২৬ ১৯:০০ পিএম
বাবা-মাকে মারধরের অভিযোগে মাদকাসক্ত ছেলেকে কারাগারে পাঠিয়েছেন আদালত। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
কিশোরগঞ্জের ভৈরবে মাদকের টাকার জন্য বাবা-মাকে মারধরের অভিযোগে মাদকাসক্ত ছেলে শাহীন মিয়া (২৬)কে গ্রেপ্তার করেছে ভৈরব থানা পুলিশ।
উপজেলার শ্রীনগর ইউনিয়নের বধূনগর এলাকা থেকে বুধবার ভোরে তাকে গ্রেপ্তার
করা হয়।
স্থানীয়রা জানান, শাহীন মিয়া বেশ কিছুদিন যাবত মাদকের সঙ্গে জড়িত।
তাকে মাদকের হাত থেকে বাঁচানোর জন্য তার বাবা মাসুদ মিয়া বসতবাড়ির কিছু জায়গা বিক্রি
করে মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবে পাঠায়।
সেখানে গিয়েও শাহীন মিয়া মাদক সেবন অব্যাহত রাখে। মাদক সেবন করে
তার সহযোগীদের সঙ্গে মারামারিতে জড়িয়ে পড়ে।
মাদকের টাকা না পেয়ে তার বাবা মাসুদ মিয়াকে ও তার পরিবারের অন্য
সদস্যদের মারধর করে। এমনকি প্রাণনাশের হুমকি দিচ্ছে। উপায় না পেয়ে বাবা মাসুদ মিয়া
আদালতে ছেলের বিরুদ্ধে মারধরের অভিযোগ এনে মামলা দায়ের করলে ভৈরব থানা পুলিশ বুধবার
ভোরে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে।
এ বিষয়ে ভৈরব থানা অফিসার ইনচার্জ (ওসি) লিমন বোস বলেন, বাবার অভিযোগে ছেলেকে গ্রেপ্তার
করা হয়েছে। শাহীন তার বাবাকে মাদকের টাকার জন্য মারধর করত। আদালতের ওয়ারেন্টের ভিত্তিতে
শাহীনকে গ্রেপ্তার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।