× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বরুণ হত্যার নেপথ্যে বড়ভাইয়ের সম্পৃক্ততার অভিযোগ

জ্যেষ্ঠ প্রতিবেদক, পশ্চিমাঞ্চল

প্রকাশ : ২২ জুলাই ২০২৬ ১৮:১০ পিএম

আপডেট : ২২ জুলাই ২০২৬ ১৮:৩৬ পিএম

বরুণ হত্যার নেপথ্যে বড়ভাইয়ের সম্পৃক্ততার অভিযোগে সংবাদ সম্মেলন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

বরুণ হত্যার নেপথ্যে বড়ভাইয়ের সম্পৃক্ততার অভিযোগে সংবাদ সম্মেলন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

ঝিনাইদহের চাঞ্চল্যকর বরুণ কুমার ঘোষ হত্যা মামলার বিচারপ্রক্রিয়া বাধাগ্রস্ত করা, সাক্ষীকে হুমকি দেওয়া এবং নিহতের সম্পদ দখলের অভিযোগ উঠেছে নিহতের বড়ভাই অরুণ কুমার ঘোষের বিরুদ্ধে।

নিহত বরুণের স্ত্রী টুম্পা রানী ঘোষের অভিযোগ, তার স্বামীর বড়ভাই অরুণ কুমার ঘোষ ও তার সহযোগীরা মামলার আসামিদের সঙ্গে যোগসাজশ করে হত্যাকাণ্ডকে ভিন্নখাতে প্রবাহিত করার চক্রান্ত করছেন। নিহত বরুণের কয়েক কোটি টাকার সম্পদ দখলের চেষ্টা করছেন।

ঝিনাইদহ প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বুধবার  দুপুরে এসব অভিযোগ তুলে ধরেন নিহত বরুণের স্ত্রী টুম্পা রানী ঘোষ।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে টুম্পা রানী বলেন, ২০২৪ সালের ৯ জানুয়ারি তার স্বামী বরুণ কুমার ঘোষকে নির্মমভাবে হত্যা করা হয়।

এ সংক্রান্ত মামলায় গত ২২ জুন আদালতে সাক্ষ্যগ্রহণের দিন ধার্য ছিল। ওইদিন তিনি ঢাকা হাইকোর্ট থেকে দুজন আইনজীবী নিয়ে সাক্ষ্য দিতে আদালতে গেলে তার স্বামীর বড়ভাই অরুণ কুমার ঘোষ, সহযোগী তনুপ ঘোষসহ কয়েকজন তাকে ও তার ভাইকে জজ কোর্টের অভ্যন্তরেই প্রাণনাশের হুমকি দেয়। ফলে সেদিন তিনি আদালতে সাক্ষ্য দিতে পারেননি।

বিচারালয়ের সিসিটিভি ফুটেজ পরীক্ষা করলেই এই ঘটনার সত্যতা পাওয়া যাবে বলে তিনি দাবি করেন।
টুম্পা রানী অভিযোগ করেন, স্বামী হত্যার পর ৬ মাস পার হতে না হতেই অরুণ ঘোষ আমার নামে মিথ্যা দেওয়ানি মামলা ঠুকে দেন।

সেখানে দাবি করা হয়, আমি জমি বিক্রি করে দিচ্ছি। অথচ, আমার স্বামীর বড়ভাই নিজেই ১৬টি দলিলের মাধ্যমে বরুণের ১৪৩.৫০ শতক জমি বিক্রি করে দিয়েছেন।

তিনি আইনজীবীদের চেম্বারে বসে হত্যা মামলার আসামিদের সঙ্গে গোপনে বৈঠক করেন। আমার স্বামী হত্যার আসামিদের সঙ্গে তার কিসের বৈঠক? কেন আমাকে সাক্ষ্য দিতে বাধা দেওয়া হচ্ছে?

এসব কারণে এখন আমার প্রবল সন্দেহ হচ্ছে আমার স্বামী বরুণ হত্যার পেছনে তার ভাই অরুণ ঘোষের সরাসরি হাত বা সম্পৃক্ততা রয়েছে।
সংবাদ সম্মেলনে তিনি আরও জানান, প্রাণনাশ ও নিরাপত্তাহীনতার কারণে তিনি অরুণ কুমার ঘোষ ও তার সহযোগীদের বিরুদ্ধে ঝিনাইদহ সদর থানায় একটি সাধারণ ডায়েরি দায়ের করেছেন।

বর্তমানে তিনি তার নাবালিকা কন্যা সন্তানকে নিয়ে হামদহ ঘোষপাড়ার ভিটা ছেড়ে যশোরে বাবার বাড়িতে আশ্রয় নিতে বাধ্য হয়েছেন।

সংবাদ সম্মেলন থেকে টুম্পা রানী ঘোষ স্বামীর সম্পদ ফিরে পেতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।

এ সময় টুম্পা রানীর পিতা সুভাষ ঘোষ ও ভাই আকাশ ঘোষ উপস্থিত ছিলেন।


শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা