× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সিরাজগঞ্জে যমুনায় বাড়ছে পানি, ভাঙছে নদী

সিরাজগঞ্জ প্রতিবেদক

প্রকাশ : ২২ জুলাই ২০২৬ ১৭:৩৭ পিএম

আপডেট : ২২ জুলাই ২০২৬ ১৮:২৩ পিএম

যমুনা নদীর সিরাজগঞ্জ অংশে গত কয়েক দিন ধরে বাড়তে শুরু করেছে পানি। পানি বাড়ার সঙ্গে সঙ্গেই বাড়ছে নদী ভাঙন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

যমুনা নদীর সিরাজগঞ্জ অংশে গত কয়েক দিন ধরে বাড়তে শুরু করেছে পানি। পানি বাড়ার সঙ্গে সঙ্গেই বাড়ছে নদী ভাঙন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও কয়েক দিনের টানা বৃষ্টিতে দেশে সিরাজগঞ্জে দেখা দিচ্ছে বন্য। এরই প্রভাবে গত কয়েক দিন ধরে যমুনা নদীতে বাড়তে শুরু করেছে পানি। পানি বাড়ার সঙ্গে সঙ্গেই প্লাবিত হচ্ছে জেলার চর ও নিম্নাঞ্চল।

এদিকে বন্যার সঙ্গে জেলার নদী বেষ্টিত পাঁচটি উপজেলায় শুরু হয়েছে নদী ভাঙন। এরই মধ্যে বিলিন হয়েছে ফসলের জমি ও বসতভিটা।

সিরাজগঞ্জ পানি উন্নয়নের বোর্ডের পক্ষ থেকে বলা হয়েছে, যমুনা নদীর পানি গত সাত দিন ধরে বৃদ্ধি হচ্ছে। আর বেশ কিছুদিন পানি বৃদ্ধি অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে। তবে বন্যার শুরুতেই নদী ভাঙন দেখা দেওয়ায় এমন কবলিত অঞ্চলে জিও ব্যাগ ফেলে ভাঙন রোধ করা হচ্ছে। 

যমুনা নদীর তীরবর্তী অঞ্চল সিরাজগঞ্জ সদর, কাজিপুর, বেলকুচি, চৌহালী ও শাহজাদপুরে দেখা দিয়েছে বন্যা। এ ছাড়াও জেলার শাহজাদপুর উপজেলার সোনাতনী ইউনিয়নের শ্রীপুর, ধীতপুর, কুসরি, বারপাখিয়া, কাজীপুর উপজেলার চরগিরিশ ফ্লাড সেন্টার এলাকায় ব্যাপক নদীভাঙন দেখা দিয়েছে। ভাঙনের মুখে রয়েছে কাজীপুর উপজেলার পশ্চিম চরগিরিশ সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ বসতভিটা ও ঘরবাড়ি।

শাহজাদপুর উপজেলার সোনাতনী ইউনিয়নের শ্রীপুর গ্রামের হজরত আলী বলেন, “গত কয়েক দিনের বন্যায় আমার চরাঞ্চলে ২৫ বিঘা ফসলি জমি বানের পানিতে ডুবে গেছে”।

সিরাজগঞ্জ সদর উপজেলার মাহারুফ মোল্লা বলেন, “গত ১০ দিন আগে রাতে হাঠাৎ নদী ভাঙতে শুরু করে। তবে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের সহায়তায় ও জরুরি কাজ শুরু করায় অল্পের জন্য আমার ফসলি জমি বেঁচে গেছ “।

এদিকে কাজীপুর উপজেলার চরগিরিশ এলাকার আব্দুল কাদের বলেন, “সহায়-সম্বল যা ছিল, সবকিছু এখন নদীর পেটে। প্রতিদিন কোনো না কোনো এলাকা ভাঙছে। শুষ্ক মৌসুমে যমুনা থেকে অবৈধভাবে যমুনা নদী থেকে বালু উত্তোলনের কারণে বর্ষা মৌসুমে ভাঙনের তীব্রতা বেড়েছে। চলতি মাসে এই এলাকার অর্ধশতাধিক বাড়িঘর, ফসলি জমি নদীতে বিলিন হয়েছে”।

এদিকে সম্ভাব্য বন্যা পরিস্থিতি মোকাবিলায়, জেলার ৮৩ ইউনিয়নের মধ্যে ৩২টি ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে স্বাস্থ্য বিভাগ। বন্যা পরবর্তী স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় তারা ব্যাপক প্রস্তুতি নিয়েছে বলে জানিয়েছেন সিভিল সার্জন নুরুল আমীন।

তিনি বলেন, “সম্ভাব্য বন্যা ও স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় জেলার ৯ উপজেলায় ৯টি এবং ৮৩ ইউনিয়নে ৮৩টি বিশেষ মেডিক্যাল টিম গঠন করা হয়েছে। পাশাপাশি জেলা ও উপজেলা পর্যায়ে কন্ট্রোল রুম চালু করা হয়েছে। এছাড়া পর্যাপ্ত জরুরি ওষুধ মজুদ রাখা হয়েছে। পানিবাহিত রোগ প্রতিরোধে মাইকিংসহ বিভিন্ন সচেতনতামূলক প্রচারণা চালানো হচ্ছে”।

এদিকে ২২ জুলাইয়ের হিসাব অনুযায়ী গত ২৪ ঘণ্টায় সিরাজগঞ্জ শহররক্ষা বাঁধ হার্ড পয়েন্ট এলাকায় সাত সেন্টিমিটার পানি বেড়ে বিপৎসীমার ৫৪ সেন্টিমিটার নিচে প্রবাহিত হচ্ছে। একই সময় কাজীপুর মেঘাইঘাট পয়েন্টেও ৭ সেন্টিমিটার পানি বেড়ে বিপৎসীমার ৯৪ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। 

সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মখলেছুর রহমান জানান, গত ৭ দিন ধরে যমুনা নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। আগামী আরো বেশ কিছু দিন পানি বৃদ্ধি অব্যাহত থাকবে। পানি বৃদ্ধির ফলে নতুন নতুন এলাকার নিম্নাঞ্চল প্লাবিত হচ্ছে। এছাড়া জেলার যমুনা নদীর বিভিন্ন অংশে ভাঙন রোধে ফেলা হচ্ছে বালুর বস্তা।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা