× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মেঘনা নদীর ভাঙন রোধে জিও ব্যাগ কার্যক্রমের উদ্বোধন

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিবেদক

প্রকাশ : ২২ জুলাই ২০২৬ ১৬:৫০ পিএম

আপডেট : ২২ জুলাই ২০২৬ ১৭:১৪ পিএম

নবীনগর উপজেলার পশ্চিম ইউনিয়নের চরলাপাং গ্রামে বুধবার দুপুরে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

নবীনগর উপজেলার পশ্চিম ইউনিয়নের চরলাপাং গ্রামে বুধবার দুপুরে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে মেঘনা নদীর ভাঙন রোধে স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মান্নানের উদ্যোগে ৫ হাজার ৫০০ জিও ব্যাগ ফেলার কার্যক্রম শুরু হয়েছে।উপজেলার পশ্চিম ইউনিয়নের চরলাপাং গ্রামে বুধবার দুপুরে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন আহামেদ ময়িন, পানি উন্নয়ন বোর্ডের উপসহকারী প্রকৌশলী রাতুন বণিক, অজয় দাস, বিএডিসির উপসহকারী প্রকৌশলী মাহবুব আলম, জীবন মেম্বার, বাহা উদ্দিন সরকার, নিয়াজুল্লাহ, মামুন সরকার, রশিদ মিয়া, দিদারুল, ইদ্রিস মিয়া, মানিক মিয়াসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

মহিউদ্দিন আহামেদ ময়িন বলেন, চরলাপাং গ্রামের মানুষের বসতভিটা নদীগর্ভে বিলীন হতে দেখে সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মান্নান দ্রুত পানি উন্নয়ন বোর্ডের সঙ্গে যোগাযোগ করেন। তাঁর প্রচেষ্টায় জরুরি ভিত্তিতে সাড়ে পাঁচ হাজার জিও ব্যাগ ফেলার ব্যবস্থা করা হয়েছে। একই সঙ্গে স্থায়ী নদী প্রতিরক্ষা বাঁধ নির্মাণের বিষয়েও তিনি সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে কাজ করে যাচ্ছেন, যাতে এ এলাকার মানুষ নিরাপদে বসবাস করতে পারেন।

স্থানীয় বাসিন্দারা জানান, নির্বাচনের পর এমপি আব্দুল মান্নানের উদ্যোগে এলাকায় অবৈধ ড্রেজার কার্যক্রম বন্ধ হওয়ায় নদীভাঙনের চাপ কিছুটা কমেছে। তবে স্থায়ী নদী প্রতিরক্ষা বাঁধ নির্মাণ না হলে আরও শত শত ঘরবাড়ি মেঘনা নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কা রয়েছে। দ্রুত জিও ব্যাগ ফেলার ব্যবস্থা করায় তারা সংসদ সদস্যের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং স্থায়ী বাঁধ নির্মাণের দাবি জানান।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা