× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রাজশাহীর ফিলিং স্টেশনগুলোতে হঠাৎ ভিড়

রাজশাহী অফিস

প্রকাশ : ২২ জুলাই ২০২৬ ১৬:৩৪ পিএম

পেট্রোল ও ডিজেল নিতে দীর্ঘ লাইনে অপেক্ষা করছেন মোটরসাইকেল চালকরা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

পেট্রোল ও ডিজেল নিতে দীর্ঘ লাইনে অপেক্ষা করছেন মোটরসাইকেল চালকরা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

রাজশাহীর পেট্রোল পাম্পগুলোতে হঠাৎ করে চাহিদা বেড়েছে পেট্রোল ও ডিজেলের। এ নিয়ে উৎকণ্ঠায় রয়েছেন প্রশাসন।

জনগণকে উদ্বিগ্ন না হতে আহ্বান জানিয়ে মঙ্গলবার রাতেই বিজ্ঞপ্তি প্রকাশ করেছে জেলা প্রশাসন।

সরেজমিনে দেখা গেছে, মঙ্গলবার রাতে হঠাৎ করে এই পাম্পগুলোতে যানবাহন নিয়ে ভিড় করেন চালকরা। পেট্রোল ও ডিজেল নিতে দীর্ঘ লাইনে অপেক্ষা করতে দেখা যায় তাদেরকে। মুহুর্তেই ভাইরাল হয় জ্বালানি তেলের চাহিদার বিষয়টি। উৎকণ্ঠা ছড়িয়ে পড়ে জেলা জুড়ে। বুধবার সাকেল পাম্পগুলোতে ভিড় থাকলেও মঙ্গলবার রাতের চাইতে তা কিছুটা কম দেখ গেছে।

নগরীর বাবুল ফিলিং স্টেশনে কথা হয় মোটরসাইকেলে জন্য পেট্রোল নিতে আসা আলতাফ আলীর সঙ্গে। তিনি বলেন, “অফিসে যেতে হবে, বাচ্চাদের স্কুল ও কোচিং থেকে আনতে হবে। সব মিলিয়ে যা শুনছি তাই আগে কিছু তেল নিয়ে রাখলাম যাতে তেলের জন্য দীর্ঘ লাইনে কিছুটা দিন দাঁড়াতে না হয়”।

এদিকে বিষয়টি জানার পর দ্রুত জ্বালানি তেল সরবরাহ নিয়ে জনসচেতনতামূলক বিজ্ঞপ্তি প্রকাশ করেন জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম।

এতে বলা হয়েছে, রাজশাহী জেলায় জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত রয়েছে এবং সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রয়েছে। 

কোনো ধরনের গুজব বা বিভ্রান্তিকর তথ্যের ভিত্তিতে অতিরিক্ত জ্বালানি তেল ক্রয় বা মজুত না করার অনুরোধ জানিয়ে বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, প্রয়োজন অনুযায়ী জ্বালানি তেল ক্রয় করুন এবং বাজারে স্বাভাবিক সরবরাহ ব্যবস্থা বজায় রাখতে সহযোগিতা করুন।

কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান কৃত্রিম সংকট সৃষ্টি, অযৌক্তিক মূল্যবৃদ্ধি বা মজুতদারির মাধ্যমে বাজার অস্থিতিশীল করার চেষ্টা করলে প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

রাজশাহী নগরীর গুলগফুল পেট্রোল পাম্পের ম্যানেজার পনির ফেরদৌস জানান, সাড়ে ৪ হাজার লিটার পেট্রোল ও অকটেন মঙ্গলবার পাওয়া গেছে। বুধবারও একই পরিমাণ তেল এসেছে। ডিপোগুলো থেকে সরবরাহের ঘাটতির কোনো তথ্য দেয়নি। জনগণ যদি অতিরিক্ত জ্বালানি তেল না কেনে তবে ঘাটতির কোনো সম্ভাবনা নেই।

এ বিষয়ে রাজশাহীর জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম বলেন, “জ্বালানি তেল অহেতুক পেনিক বাই থেকে বিরত থাকুন। সরবরাহ স্বাভাবিক আছে। গুজব থেকে দূরে থাকুন। কেউ অবৈধ মজুত করলে বা বাড়তি অর্থ আদায় করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে”।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা