জ্যেষ্ঠ প্রতিবেদক, পশ্চিমাঞ্চল
প্রকাশ : ২২ জুলাই ২০২৬ ১৬:৩৩ পিএম
আপডেট : ২২ জুলাই ২০২৬ ১৬:৩৫ পিএম
মহেশপুরে ৫৫০ বোতল ফেয়ারডিলসহ এক যুবককে আটক করেছে পুলিশ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
ঝিনাইদহের মহেশপুরে ৫৫০ বোতল ফেয়ারডিলসহ শান্ত রহমান নামের এক যুবককে আটক করেছে পুলিশ। এ সময় পরিবহনের কাজে ব্যবহৃত দুটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।
উপজেলার রুলি গ্রাম থেকে বুধবার ভোরে দিকে তাকে আটক করা হয়।
মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান
জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভারতীয় সীমান্তবর্তী গ্রাম রুলি এলাকায় অভিযান চালিয়ে ৫৫০
বোতল নিষিদ্ধ ফেয়ারডিল সিরাপ উদ্ধার এবং মাদক পরিবহনে ব্যবহৃত দুটি মোটরসাইকেল জব্দ
করা হয়।
তিনি আরও বলেন, আটককৃত যুবকের বিরুদ্ধে থানায় সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের পর আদালতে
সোপর্দ করা হয়েছে।