× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার

খুলনা অফিস

প্রকাশ : ২২ জুলাই ২০২৬ ১৩:৫৬ পিএম

আপডেট : ২২ জুলাই ২০২৬ ১৪:৪২ পিএম

আরএফএল কর্মী বিশ্বজিৎ দেউড়ি নামের এক ব্যক্তির রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

আরএফএল কর্মী বিশ্বজিৎ দেউড়ি নামের এক ব্যক্তির রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

খুলনার পাইকগাছা পৌরসভার একটি ভাড়াবাসা থেকে আরএফএলের কর্মী বিশ্বজিৎ দেউড়ি (২৫) নামের এক ব্যক্তির রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

হাসপাতাল রোড এলাকার একটি বাসায় থেকে মঙ্গলবার বিকেলে মরদেহটি উদ্ধার করা হয়। ঘটনার পর থেকে নিহতের রুমমেট নিখোঁজ থাকায় তাকে সন্দেহভাজন হিসেবে খুঁজছে পুলিশ।

নিহত কর্মীর ঝালকাঠি সদর উপজেলার বেতরা গ্রামের হিরালাল দেউড়ির ছেলে। তিনি আরএফএল কোম্পানিতে পাইকগাছা এলাকার সেলস রিপ্রেজেন্টেটিভ (এসআর) হিসেবে কর্মরত ছিলেন।পুলিশ জানায়, হাসপাতাল রোডে রাম প্রসাদ মণ্ডলের ভাড়া বাসায় থাকতেন বিশ্বজিৎ। মঙ্গলবার বিকেলে সেখান থেকে তার রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়।

পাইকগাছা থানার ওসি (অপারেশন) জুলফিকার আলী জানান, ঘটনার পর থেকেই নিহতের রুমমেট ও আরএফএলের সহকারী টেকনিশিয়ান অন্তর সরকার  পলাতক রয়েছেন।

অন্তর সরকার মাদারীপুরের কালকিনী উপজেলার লক্ষ্মীপুর ফাঁসিয়াতলা গ্রামের লিটন সরকারের ছেলে।

পুলিশের প্রাথমিক ধারণা, এটি একটি হত্যাকাণ্ড হতে পারে। ঘটনার রহস্য উদ্ঘাটনে তদন্ত চলছে এবং পলাতক রুমমেটকে সন্দেহভাজন হিসেবে খোঁজা হচ্ছে।

তদন্ত শেষ না হওয়া পর্যন্ত ঘটনার প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিতভাবে কিছু বলা সম্ভব নয় বলে জানিয়েছে পুলিশ।
মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। 

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা