× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নড়াইলে শিশুকে ধর্ষণের পর হত্যা, আসামি দুইদিনের রিমান্ডে

নড়াইল প্রতিবেদক

প্রকাশ : ২২ জুলাই ২০২৬ ১৩:৫৫ পিএম

 অভিযুক্ত রবিউল শিকদার। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

অভিযুক্ত রবিউল শিকদার। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

নড়াইলে পাঁচ বছরের শিশু জান্নাতুলকে ধর্ষণ শেষে গলায় চাপ দিয়ে হত্যার ঘটনায় গ্রেপ্তার হওয়া আসামি রবিউল শিকদারকে দুই দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।

​বুধবার সকালে নড়াইল সদর আমলি আদালতের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মারুফ হাসান এ রিমান্ড আদেশ দেন।

​আদালত সূত্রে জানা গেছে, ঘটনার সুষ্ঠু তদন্ত ও আসামিকে জিজ্ঞাসাবাদের স্বার্থে নড়াইল সদর থানার  ওসি ও মামলার তদন্তকারী কর্মকর্তা অজয় কুমার কুন্ডু আসামি রবিউল শিকদারের সাত দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে আদালত তার দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

শুনানিকালে আসামির পক্ষে কোনো ব্যক্তিগত আইনজীবী উপস্থিত না থাকায় সরকারি লিগ্যাল এইড অফিসের মাধ্যমে একজন আইনজীবী নিয়োগ দেওয়া হয়। দুপক্ষের শুনানি ও আইনি প্রক্রিয়া শেষে বিচারক দুই দিনের রিমান্ডের আদেশ দেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা ও নড়াইল সদর থানার ওসি অজয় কুমার কুন্ডু বলেন, আসামি রবিউলের সাত দিনের রিমান্ড আবেদন করা হয়েছিল। আদালত শুনানি শেষে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। আজ থেকেই তার রিমান্ড কার্যকর হবে। রিমান্ড শেষে তাকে আবার আদালতে হাজির করা হবে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা