× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ঝিনাইদহে ট্রাক চাপায় নিহত ১

পশ্চিমাঞ্চল প্রতিবেদক

প্রকাশ : ২২ জুলাই ২০২৬ ১২:৫২ পিএম

আপডেট : ২২ জুলাই ২০২৬ ১৫:৪২ পিএম

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

ঝিনাইদহের শৈলকুপায় ট্রাক চাপায় তারিফ উদ্দীন (৭৫) নামের এক পথচারীর মৃত্যু হয়েছে।

উপজেলার চণ্ডীপুর এলাকার হান্নান ফিলিং স্টেশনের সামনে বুধবার সকাল সাড়ে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

ঝিনাইদহের আরাপপুর হাইওয়ে পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) জাহানুর আলী বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, বুধবার ভোরে ফজরের নামাজ আদায় শেষে হাঁটতে বের হন তারিফ উদ্দীন। এ সময় তিনি হান্নান ফিলিং স্টেশনের সামনে পৌঁছালে কুষ্টিয়াগামী একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তারিফ উদ্দীনের মৃত্যু হয়।

ঝিনাইদহের আরাপপুর হাইওয়ে পুলিশের ওসি জাহানুর আলী বলেন, “খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।”


শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা