রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিবেদক
প্রকাশ : ২১ জুলাই ২০২৬ ২০:৩৭ পিএম
জাতীয়তাবাদী কৃষক দল ফতুল্লা থানার দ্বিবার্ষিক সম্মেলন-২০২৬ সফল করা এবং নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপুর হাতকে শক্তিশালী করার লক্ষ্যে রূপগঞ্জে আলোচনা ও প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
জাতীয়তাবাদী কৃষক দল ফতুল্লা থানার দ্বিবার্ষিক সম্মেলন-২০২৬ সফল করা এবং নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপুর হাতকে শক্তিশালী করার লক্ষ্যে রূপগঞ্জে আলোচনা ও প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলার পূর্বাচল উপশহর এলাকায় মঙ্গলবার সন্ধ্যায় এই সভার আয়োজন করা হয়। রূপগঞ্জ উপজেলা কৃষক দলের সভাপতি শাহ আলম বেপারীর সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের সহ-সভাপতি আশরাফুল আলম খান তুষার ও রাসেল আহমেদ।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন দাউদপুর ইউনিয়ন কৃষক দলের আহ্বায়ক মো. বাবুল মিয়া, কায়েতপাড়া ইউনিয়ন কৃষক দলের সদস্য সচিব মো. সোহেল রানা, আহ্বায়ক ফেরদৌস ফরহাদসহ আরও অনেকে।
বক্তারা বলেন, জাতীয়তাবাদী কৃষক দল সব সময় নিরীহ ও খেটে খাওয়া মানুষের পাশে থেকে কাজ করে আসছে। দেশ নায়ক তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে বিগত সময়ে যেমনভাবে কৃষক দল কাজ করেছে ভবিষ্যতেও তেমনি কাজ করে যাবে। আজকে সারা দেশে দখল হওয়া খাল খনন কার্যক্রম চালিয়ে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আর এর লক্ষ্য হচ্ছে কৃষি। আর আমরা কৃষকদল সেই কৃষকদের পাশে থেকে সব কর্মকাণ্ড এগিয়ে নিয়ে যাবো।