ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিবেদক
প্রকাশ : ২১ জুলাই ২০২৬ ২০:১৫ পিএম
আপডেট : ২১ জুলাই ২০২৬ ২০:১৭ পিএম
ভৈরবে ১০ কেজি গাঁজাসহ তিনজন আটক। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
কিশোরগঞ্জের ভৈরবে ১০ কেজি গাঁজাসহ তিনজনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ভৈরব সার্কেলের সদস্যরা।
শহরের দুর্জয় মোড়ের সিলেট বাসস্ট্যান্ড এলাকা থেকে মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া থানা এলাকার নোয়াপাড়া গ্রামের মৃত জহিরুল হকের ছেলে মিজানুর রহমান (৪৫), একই এলাকার মৃত আবুল কাশেম মিয়ার ছেলে শাহ আলম মিয়া (৪১) ও ময়মনসিংহ জেলার নান্দাইল থানা এলাকার বিলভাদরা গ্রামের আবুল হাশেম মিয়ার ছেলে ওমর ফারুক (৪০)।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ভৈরব কার্যালয়ের ইন্সপেক্টর চন্দন গোপাল সুর বিষয়টি নিশ্চিত করে বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে ভৈরব থানাধীন দুর্জয় মোড় এলাকার একটি বাসের ভেতর থেকে মিজান, শাহ আলম ও ওমর ফারুক নামের ৩ জন মাদক কারবারিকে আটক করা হয়।
“এসময় তাদের কাছ থেকে ১০ কেজি গাঁজা উদ্ধারসহ হয়। এ ব্যাপারে আটক ৩ জনের বিরুদ্ধে ভৈরব থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে”।