ফরিদপুর প্রতিবেদক
প্রকাশ : ২১ জুলাই ২০২৬ ১৯:৫৬ পিএম
অটোচালক নাঈম শেখ হত্যা মামলায় দুই আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
ফরিদপুরে অটোচালক নাঈম শেখ হত্যা মামলায় দুই আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
দণ্ডপ্রাপ্তরা হলেনÑ আসমত শেখ ও সাগর মোল্লা। একই মামলার আরেক আসামি আশিক শেখ অপ্রাপ্তবয়স্ক হওয়ায় তার বিচার চলছে শিশু আদালতে।
ফরিদপুর জেলা ও দায়রা জজ অশোক কুমার দত্ত মঙ্গলবার দুপুরে এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় দুই আসামি আদালতে উপস্থিত ছিলেন।
দীর্ঘ শুনানি, সাক্ষ্য-প্রমাণ ও যুক্তিতর্ক শেষে আদালত আসমত শেখ ও সাগর মোল্লাকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। একই সঙ্গে প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) অ্যাডভোকেট
মো. আজিজুর রহমান বলেন, আদালতে উপস্থাপিত সাক্ষ্য-প্রমাণে অভিযোগ প্রমাণিত হওয়ায় দুই
আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে।
অপ্রাপ্তবয়স্ক হওয়ায় অপর আসামির বিচার
শিশু আদালতে চলছে।