× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

৩০ কেজি হরিণের মাংসসহ ব্যবসায়ী আটক

খুলনা অফিস

প্রকাশ : ২১ জুলাই ২০২৬ ১৯:২৯ পিএম

অবৈধ আহরিত হরিণের মাংসসহ মেহেদী হাসান নামে একজনকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

অবৈধ আহরিত হরিণের মাংসসহ মেহেদী হাসান নামে একজনকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

দাকোপ উপজেলার সুন্দরবন লাগোয়া নলিয়ান এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৩০ কেজি অবৈধ আহরিত হরিণের মাংসসহ মেহেদী হাসানকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

গতকাল মঙ্গলবার দুপুরে বাংলাদেশ কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার  দুপুর ২টার দিকে খুলনার দাকোপ থানার নলিয়ান ক্লোজার পাড়া সংলগ্ন এলাকায় কোস্ট গার্ড আউটপোস্ট নলিয়ানের সদস্যরা অভিযান পরিচালনা করেন।

এ সময় প্রায় ৬৬ হাজার টাকা মূল্যের ৩০ কেজি অবৈধভাবে আহরিত হরিণের মাংস জব্দ করা হয় এবং এক মাংস ব্যবসায়ীকে আটক করা হয়।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, জব্দ করা হরিণের মাংস ও আটক ব্যক্তিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য নলিয়ান ফরেস্ট টহল ফাঁড়ির কাছে হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা