দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিবেদক
প্রকাশ : ২১ জুলাই ২০২৬ ১৭:৪৩ পিএম
হাফেজ মোড় এলাকার জিঞ্জিরাম নদীতে অজ্ঞাত এক যুবকের মরদেহ ভাসতে দেখেন স্থানীয়রা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
জামালপুরের দেওয়ানগঞ্জে সানান্দবাড়ী এলাকার জিঞ্জিরাম নদী থেকে অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
উপজেলার সানান্দবাড়ী হাফেজ মোড় এলাকার জিঞ্জিরাম নদীতে মঙ্গলবার সকালে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করে বাহাদুরাবাদ নৌ থানা পুলিশ।
বাহাদুরাবাদ নৌ থানার অফিসার ইনচার্জ (ওসি) নিবারণ চন্দ্র বর্মণ বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয়দের বরাতে তিনি জানান, মঙ্গলবার সকালে হাফেজ মোড় এলাকার জিঞ্জিরাম নদীতে অজ্ঞাত এক যুবকের মরদেহ ভাসতে দেখেন স্থানীয়রা। পরে বিষয়টি পুলিশকে জানালে বাহাদুরাবাদ নৌ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
ওসি বলেন, “মরদেহের পরিচয় শনাক্তের জন্য ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়েছে। প্রতিবেদন হাতে পাওয়ার পর মরদেহের পরিচয় ও মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে”।