× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নামজারিতে অতিরিক্ত টাকা নিলে ছাড় নয়: এমপি আব্দুল মান্নান

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিবেদক

প্রকাশ : ২১ জুলাই ২০২৬ ১৭:১৬ পিএম

নবীনগর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে মঙ্গলবার সকাল ১০টায় এ মতবিনিময় সভা  অনুষ্ঠিত হয়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

নবীনগর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে মঙ্গলবার সকাল ১০টায় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ইউনিয়ন ভূমি সহকারী ও উপ-সহকারী কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. আবদুল মান্নান।

সভায় তিনি ভূমি সেবাকে ঘিরে অনিয়ম, দুর্নীতি ও নামজারিতে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ নিয়ে কঠোর অবস্থানের কথা জানান।

নবীনগর উপজেলা ভূমি অফিসের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে মঙ্গলবার সকাল ১০টায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন আব্দুল মান্নান। 

সভায় তিনি জানান, নামজারি ও ভূমি সংক্রান্ত বিভিন্ন সেবা পেতে সাধারণ মানুষের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায়ের অসংখ্য অভিযোগ তার কাছে এসেছে। জনগণের হয়রানি এবং সরকারি নির্ধারিত ফির বাইরে অর্থ আদায়ের বিষয়টি কোনোভাবেই মেনে নেওয়া হবে না।

এমপি বলেন, ভূমি অফিস জনগণের সেবার প্রতিষ্ঠান। এখানে সেবা নিতে এসে কেউ যেন হয়রানির শিকার না হন, সে বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। ভবিষ্যতে কোনো কর্মকর্তা বা কর্মচারীর বিরুদ্ধে দুর্নীতি, অনিয়ম কিংবা অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ প্রমাণিত হলে কঠোর প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

আবদুল মান্নান আরও বলেন, আমার ভাগিনা, ভাতিজা, আত্মীয়-স্বজন কিংবা পরিচিত কারও নাম ব্যবহার করে কেউ যেন কোনো ধরনের অবৈধ সুবিধা গ্রহণ করতে না পারে। আমার নাম বা পরিবারের সদস্যদের পরিচয় ভাঙিয়ে কোনো ব্যক্তি প্রভাব খাটানোর চেষ্টা করলে তাকে কোনো ছাড় দেওয়া হবে না।

উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিবুল ইসলামের সভাপতিত্বে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) খালেদ বীন মনসুরসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের ভূমি সহকারী ও উপ-সহকারী কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা