× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বগুড়ায় পুকুরে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু

বগুড়া অফিস

প্রকাশ : ২১ জুলাই ২০২৬ ১৬:১৫ পিএম

আপডেট : ২১ জুলাই ২০২৬ ১৬:২০ পিএম

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

বগুড়ায় পুকুরের ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু হয়েছে। কাহালু উপজেলার ভালতা আদর্শ গুচ্ছগ্রামে মঙ্গলবার দুপুরে এ ঘটনা ঘটে।

নিহত তিন শিশু হল ভালতা আদর্শ গুচ্ছগ্রামের মো. ফারুকের ছেলে ফাহিম (৮) ও মেয়ে সুরাইয়া খাতুন (৬) এবং প্রতিবেশী রাশেদুল ইসলামের ছেলে জাকিরুল ইসলাম (৬)।
এসব তথ্য নিশ্চিত করেছেন কাহালু থানার এসআই ব্রজেন চন্দ্র মাহাতো। 
স্থানীয়রা জানান, দুপুর ১২টার দিকে খেলার সময়  সবার অগোচরে পুকুরে গোসল করতে নামে তিন শিশু। এদের মধ্যে কেউ সাঁতার জানত না, তাই তিনজনই ডুবে যায়। দুপুর ১টার দিকে জাকিরুলকে পানিতে ভেসে থাকতে দেখে চিৎকার দেয় এক প্রতিবেশী। পরে স্থানীয়রা জাকিরুল ও সুরাইয়ার মরদেহ উদ্ধার করে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল এসে ফাহিমের মরদেহ উদ্ধার করে।

স্থানীয়রা আরও জানান, ফাহিম ও সুরাইয়ার বাবা মা কাজ করার জন্য বাইরে থাকেন। তারা গুচ্ছগ্রামে নানীর সঙ্গে থাকতেন। নানী দুপুরে রান্নার কাজে ব্যস্ত ছিলেন। নানীর অগোচরে এমন দুর্ঘটনা ঘটে গেল।

কাহালু থানার এসআই ব্রজেন চন্দ্র মাহাতো বলেন, তিন শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনী প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা