মৌলভীবাজার প্রতিবেদক
প্রকাশ : ২১ জুলাই ২০২৬ ১৫:৪৪ পিএম
শ্রীমঙ্গলের শহরতলি থেকে একটি বিশালাকৃতির অজগর সাপ উদ্ধার করেছে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
মৌলভীবাজারের শ্রীমঙ্গল শহরতলির ৫ নম্বর ব্রিজ এলাকা থেকে একটি বিশালাকৃতির অজগর সাপ উদ্ধার করেছে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন।
মঙ্গলবার দুপুরে সাপটি উদ্ধার
করা হয়। উদ্ধারকৃত সাপটির দৈর্ঘ্য ১৮ ফুট ও ওজন ৩৫ কেজির মতো। পরে সাপটিকে বন্যপ্রাণী
ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।
বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল বলেন,
‘শ্রীমঙ্গলের ৫ নম্বর ব্রিজ এলাকার বাসিন্দা জনৈক ওয়াসিম মিয়া বাড়ি থেকে শহরে যাওযার
সময় বন্ধন কমিউনিটি সেন্টারের পাশে একটি বিশালাকৃতির অজগর সাপ দেখতে পান। খবরটি জানাজানি
হলে এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
স্থানীয় কিছু সচেতন মানুষ আমাদের খবর দেন। খবর পেয়ে আমি (সজল দেব
স্বপন) পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ ও বাবুল রবিদাসকে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে গিয়ে বিশালাকৃতির
অজগর সাপটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করে নিয়ে আসি।
পরবর্তী সময়ে অজগর সাপটিকে নিরাপদে বন বিভাগের রেঞ্জ কার্যালয়ে হস্তান্তর
করা হয়েছে।