× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার, তদন্তে পুলিশ

বাঘা (রাজশাহী) প্রতিবেদক

প্রকাশ : ২১ জুলাই ২০২৬ ১৪:৪৮ পিএম

আপডেট : ২১ জুলাই ২০২৬ ১৪:৫০ পিএম

ছবি: প্রতীকী

ছবি: প্রতীকী

রাজশাহীর বাঘা উপজেলার বাজুবাঘা ইউনিয়নের আরিফপুর গ্রাম থেকে একই বিছানায় স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার  সকালে এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।

নিহত ব্যক্তিরা হলেন- উপজেলার আরিফপুর গ্রামের মৃত মুক্তিযোদ্ধা জামাল উদ্দিনের ছেলে মনিরুল ইসলাম (৪৫) এবং তার স্ত্রী স্বপ্না বেগম (৩৮)।

স্থানীয়রা জানান, মঙ্গলবার সকালে পরিবারের সদস্যরা মনিরুল ইসলাম ও তার স্ত্রীকে ঘুম থেকে ডাকলেও কোনো সাড়াশব্দ পাননি।

ঘরের দরজা ভেতর থেকে বন্ধ থাকায় দীর্ঘ সময় ডাকাডাকির পরও কোনো সাড়া না মেলায় পাশের ঘরের তালা ভেঙে ভেতরে প্রবেশ করেন তারা।

এ সময় একই বিছানায় স্বামী-স্ত্রীকে নিথর অবস্থায় পড়ে থাকতে দেখে বাঘা থানা পুলিশকে খবর দেওয়া হয়।

খবর পেয়ে বাঘা থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে মরদেহ দুটি উদ্ধার করে। ঘটনাস্থল ঘিরে তদন্ত শুরু করে পুলিশ।

বাঘা থানার ওসি মো. সেরাজুল হক জানান, ঘটনাস্থল থেকে একটি বিষের বোতল উদ্ধার করা হয়েছে। এছাড়া মরদেহের মুখে বিষের গন্ধ পাওয়া গেছে। তবে মৃত্যুর প্রকৃত কারণ এ মুহূর্তে নিশ্চিতভাবে বলা সম্ভব নয়। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।

তিনি আরও জানান, প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে।

ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় অপমৃত্যুর মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং ঘটনার সব দিক খতিয়ে দেখা হচ্ছে।

একই পরিবারের দুই সদস্যের এমন রহস্যজনক মৃত্যুতে স্থানীয়দের মধ্যে নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে। তবে তদন্ত শেষ হওয়ার আগে মৃত্যুর কারণ সম্পর্কে কোনো মন্তব্য করতে রাজি হয়নি পুলিশ।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা