× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মানিকগঞ্জে ট্রাকের ধাক্কায় অটোরিকশা যাত্রী নিহত

সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিবেদক

প্রকাশ : ২১ জুলাই ২০২৬ ১৩:৩২ পিএম

আপডেট : ২১ জুলাই ২০২৬ ১৩:৩৩ পিএম

সিংগাইর থানা। ছবি: সংগৃহীত

সিংগাইর থানা। ছবি: সংগৃহীত

মানিকগঞ্জ-হেমায়েতপুর আঞ্চলিক মহাসড়কের মেদুলিয়া (ডাবল ব্রিজ) এলাকায় ট্রাকের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন অটোরিকশা যাত্রী গুরুতর আহত হয়েছেন।

সিংগাইর উপজেলার ধল্লা ইউনিয়নের মেদুলিয়া এলাকায় মঙ্গলবার সকালে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিক নিহতের নাম পরিচয় পাওয়া যায়নি।

সিংগাইর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাজহারুল ইসলাম ঘটনাটির সত্যতা নিশ্চিত করেন।

স্থানীয়রা জানান, সকালে হেমায়েতপুর থেকে সিংগাইরগামী একটি সিএনজিচালিত অটোরিকশাকে বিপরীত দিক থেকে আসা হেমায়েতপুরগামী একটি ট্রাক ধাক্কা দেয়। এতে অটোরিকশায় থাকা একযাত্রী ঘটনাস্থলেই নিহত হন। এছাড়া সিএনজিতে থাকা আরও তিনজন গুরুতর আহত হলে উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকায় পাঠানো হয়।

সিংগাইর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাজহারুল ইসলাম বলেন, “নিহত ব্যক্তির মরদেহ ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিচয় শনাক্ত এবং দুর্ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।”


শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা