× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ফেনীতে ৭ দিনব্যাপী বৃক্ষমেলা শেষে পুরস্কার বিতরণ

ফেনী প্রতিবেদক

প্রকাশ : ২১ জুলাই ২০২৬ ১২:৫৯ পিএম

ফেনী জেলা প্রশাসক মনিরা হক বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

ফেনী জেলা প্রশাসক মনিরা হক বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

ফেনীতে শেষ হলো ৭ দিনব্যাপী বৃক্ষমেলা ও বৃক্ষরোপণ অভিযান। সমাপনী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে।

​আজ মঙ্গলবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন ফেনী জেলা প্রশাসক মনিরা হক।

​জেলা সামাজিক বন বিভাগের বন কর্মকর্তা মোহাম্মদ রুহুল আমিনের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা করাতকল মালিক সমিতির সভাপতি আমির হোসেন চৌধুরী মোজাম্মেল, জেলা নার্সারি মালিক সমিতির নেতৃবৃন্দ, বিভিন্ন নার্সারি ও করাতকলের মালিকগণ এবং চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশ নেওয়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীবৃন্দ।

​অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে- জেলা প্রশাসক পরিবেশ রক্ষা ও সবুজায়নের ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন। তিনি প্রতিটি নাগরিককে অন্তত একটি করে গাছ লাগানোর আহ্বান জানিয়ে বলেন, সকলের সম্মিলিত প্রচেষ্টায় দেশকে সবুজায়নে রূপান্তরিত করতে হবে।

​আলোচনা সভা শেষে মেলায় অংশগ্রহণকারী নার্সারি মালিক ও করাতকল মালিকদের বিভিন্ন ক্যাটাগরিতে এবং বৃক্ষ মেলা উপলক্ষে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে স্মারক ও পুরস্কার বিতরণ করা হয়।

​উল্লেখ্য, ১৪ জুলাই ফেনী জেলা পরিষদ হল মাঠে এই ৭ দিনব্যাপী বৃক্ষমেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা