× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বৃষ্টি কমলেও সুনামগঞ্জে সুরমার পানি বিপদসীমার ওপরে

সুনামগঞ্জ প্রতিবেদক

প্রকাশ : ২১ জুলাই ২০২৬ ১২:৩৯ পিএম

 সুরমা নদী। ছবি। প্রতিদিনের বাংলাদেশ

সুরমা নদী। ছবি। প্রতিদিনের বাংলাদেশ

বৃষ্টিপাত কমলেও সুনামগঞ্জে সুরমা নদীর কমছে ধীরগতিতে। ছাতক পয়েন্টে সুরমা নদীর পানি এখনও বিপদসীমার ৬ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

এছাড়া, সীমান্তবর্তী জাদুকাটা নদীর পানি বিপদসীমার ১০২ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

জেলা পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সুনামগঞ্জ জেলার ৪টি পয়েন্টে মাত্র ২৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। বৃষ্টি কম হওয়ায় ছাতক স্টেশনে সুরমা নদীর পানি ৮ সেন্টিমিটার কমেছে। তবে এর আগে টানা কয়েকদিনের ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে জেলার নিম্নাঞ্চলের হাওর ও নিচু এলাকায় পানি প্রবেশ করে।

জেলা পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, পুরো জুলাই মাসজুড়েই থেমে থেমে বৃষ্টিপাত অব্যাহত থাকার পূর্বাভাস রয়েছে। এই দীর্ঘস্থায়ী বর্ষণের ফলে জেলার নিম্নাঞ্চলে যেকোনো সময় স্বল্পমেয়াদী বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে। তবে বৃষ্টিপাত না হলে নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতি সৃষ্টি হওয়ার ঝুঁকি কম রয়েছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার বলেন, আজকে সকাল থেকে বৃষ্টি না হওয়ায় পানি কমতে শুরু করেছে। তবে, যেহেতু বৃষ্টিপাত হওয়ার পূর্বাভাস রয়েছে সেক্ষেত্রে বৃষ্টি হলে আবারও নদনদীর পানি বাড়বে। 

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা