× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চট্টগ্রামে পিএইচপি ফুটবল টুর্নামেন্ট আয়োজিত

চট্টগ্রাম অফিস

প্রকাশ : ২০ জুলাই ২০২৬ ২২:৫৭ পিএম

চট্টগ্রামে পিএইচপি ফুটবল টুর্নামেন্ট আয়োজিত

উৎসাহ-উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে পিএইচপি ফ্যামিলি আয়োজিত ‘ইন হাউস ফুটবল টুর্নামেন্ট’। 

গত শনিবার চট্টগ্রামের নাসিরাবাদে ‘অক্সিজেন স্পোর্টস জোন’-এ আয়োজিত এই টুর্নামেন্টে পিএইচপি ফ্যামিলির বিভিন্ন ইউনিটের খেলোয়াড়দের নিয়ে গড়া ৬টি দল অংশগ্রহণ করে। 

খেলায় অংশগ্রহণ করা দলগুলো হলোÑ এরাবিয়ান ওয়ারিয়র্স, গ্লাস গ্ল্যাডিয়েটরস, পেরুদুয়া রোড রানার্স, পেপার ফিনিক্স, স্পিনিং স্ট্রাইকারস এবং আইরন টাইটানস। টুর্নামেন্টের উদ্বোধন করেন পিএইচপি ফ্যামিলির চেয়ারম্যান সুফি আলহাজ মোহাম্মদ মিজানুর রহমান ও পরিচালক তাহমিনা মিজান। 

এ সময় পিএইচপি ফ্যামিলির চেয়ারম্যান বলেন, নিয়মিত খেলাধুলায় আমাদের শরীর-স্বাস্থ্য ভালো থাকে। বাস্তব জীবনে এর প্রয়োজনীয়তা অনেক বেশি। 

দিনব্যাপী এ টুর্নামেন্টের ফাইনালে পিএইচপি পরিচালক নুভেদ ইকবালের মালিকানাধীন ফ্র্যাঞ্চাইজি পেপার ফিনিক্সকে ২-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে পিএইচপি ফ্যামিলির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ মহসিনের মালিকানাধীন ফ্র্যাঞ্চাইজি আইরন টাইটানস।

টুর্নামেন্টে গোল্ডেন বুট জিতেছেন আইরন টাইটানসের মঈন এবং সেরা খেলোয়াড়ের পুরস্কার লাভ করেন একই দলের ইরাম। এ ছাড়া পিএইচপি ফ্যামিলির পরিচালক তারজিয়া আনোয়ারের মালিকানাধীন ফ্র্যাঞ্চাইজি এরাবিয়ান ওয়ারিয়র্স পায় ফেয়ার প্লে ট্রফি। 

খেলা শেষে সাইফুল্লাহ্ চৌধুরীর সঞ্চালনায় সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন পিএইচপি মোটরস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আকতার পারভেজ। এ সময় পিএইচপি ফ্যামিলির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ মহসিন, টুর্নামেন্টের উদ্যোক্তা ও পিএইচপি ফ্যামিলির পরিচালক ভিক্টর মিজান মহসিন, নুভেদ মিজান ইকবাল, তারজিয়া আনোয়ার প্রমুখ উপস্থিত ছিলেন। 

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা