× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

যমুনার ভাঙনে মহাসড়ক বন্ধ, চরম ভোগান্তি

গোপালপুর (টাঙ্গাইল) সংবাদদাতা

প্রকাশ : ২০ জুলাই ২০২৬ ২২:২৫ পিএম

টাঙ্গাইলের গোপালপুরে যমুনা নদীর ভাঙন রোধে জরুরি ভিত্তিতে জিওব্যাগ ফেলছেন শ্রমিকরা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

টাঙ্গাইলের গোপালপুরে যমুনা নদীর ভাঙন রোধে জরুরি ভিত্তিতে জিওব্যাগ ফেলছেন শ্রমিকরা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

টাঙ্গাইলের গোপালপুরে যমুনা নদীর তীব্র স্রোত ও ভয়াবহ ভাঙনে ঢাকা-টাঙ্গাইল-তারাকান্দি আঞ্চলিক মহাসড়কের একাংশ নদীগর্ভে বিলীন হয়ে গেছে। এতে গুরুত্বপূর্ণ এই সড়কে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে পড়েছে, ফলে চরম ভোগান্তিতে পড়েছেন টাঙ্গাইলের হাজার হাজার মানুষ।

সরেজমিন সোমবার দেখা যায়, উপজেলার হেমনগর ইউনিয়নের শাখারিয়া এলাকায় যমুনার প্রবল স্রোতে সড়কের নিচের মাটি সরে গিয়ে বড় একটি অংশ ধসে পড়েছে। ফলে ঢাকার সঙ্গে তারাকান্দি ও ভূঞাপুরের সরাসরি সড়ক যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হওয়ার উপক্রম হয়েছে।

পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় টাঙ্গাইল-২ আসনের সংসদ সদস্য (এমপি) ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি ভাঙন রোধে পানি উন্নয়ন বোর্ডকে (পাউবো) দ্রুত ও কার্যকর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন। তার নির্দেশের পর জরুরি ভিত্তিতে নদীর তীরে জিওব্যাগ ও বালুভর্তি বস্তা ফেলার কাজ শুরু হয়েছে। এছাড়া স্রোতের বেগ কমাতে সড়কের পাশের গাছ কেটে নদীতে ফেলা হচ্ছে।

মহাসড়কটি বন্ধ হয়ে যাওয়ায় পণ্যবাহী ট্রাক, যাত্রীবাহী বাস ও রোগীবাহী অ্যাম্বুলেন্সসহ সব ধরনের যানবাহন বিকল্প পথে চলাচল করছে। স্থানীয়রা জানান, বিকল্প পথে যাতায়াত করতে গিয়ে যাত্রীদের অতিরিক্ত প্রায় ১০ কিলোমিটার পথ ঘুরতে হচ্ছে, যাতে সময় ও অর্থ দুটিরই অপচয় হচ্ছে।

স্থানীয় বাসিন্দা মাহাদীর হাসান শিবলী বলেন,  “কয়েকদিন ধরেই যমুনার তীব্র স্রোতে নদী ভয়ংকর রূপ ধারণ করেছে। প্রতিদিনই নতুন নতুন এলাকা নদীগর্ভে বিলীন হচ্ছে। দ্রুত টেকসই ব্যবস্থা না নিলে ভাঙন আরও বিস্তৃত হয়ে মহাসড়ক গ্রাস করতে পারে।”

এলাকাবাসীর অভিযোগ, প্রতি বছর ভাঙন শুরু হলে দায়সারাভাবে কিছু জিওব্যাগ ফেলে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করা হয়। কিন্তু স্থায়ী নদী শাসন বা মজবুত বাঁধ না হওয়ায় প্রতি বর্ষায় একই সংকটের পুনরাবৃত্তি ঘটে। তারা অনতিবিলম্বে একটি টেকসই নদীতীর সংরক্ষণ বাঁধ নির্মাণের দাবি জানিয়েছেন।

টাঙ্গাইল পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. মাঈন উদ্দীন বলেন, “খবর পেয়ে আমরা ভাঙনকবলিত এলাকা পরিদর্শন করেছি। তাৎক্ষণিকভাবে জিওব্যাগ ফেলে ভাঙন প্রতিরোধের কাজ চলছে। শুষ্ক মৌসুমে স্থায়ী বাঁধের যেসব অংশ সংস্কার প্রয়োজন, সেগুলো সংস্কার করা হলে সড়কটি নিরাপদ থাকবে বলে আমরা আশা করছি।”

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা