× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পুলিশের উপস্থিতিতে পালাল ডাকাতি মামলার আসামি

গাজীপুর প্রতিবেদক

প্রকাশ : ২০ জুলাই ২০২৬ ২২:১৫ পিএম

পলাতক ডাকাতি মামলার আসামি সম্রাট। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

পলাতক ডাকাতি মামলার আসামি সম্রাট। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

গাজীপুর আদালতের গারদখানার সামনে থেকে ডাকাতি মামলার আসামি সম্রাট পালিয়ে গেছেন। সোমবার দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে।

জানা গেছে, সোমবার দুপুরে ডাকাতি মামলার ছয় আসামিকে আদালতে হাজির করার জন্য গারদখানায় নেওয়া হয়। এ সময় একাধিক ডাকাতি মামলার আসামি সম্রাট পালিয়ে যান। এরপর থেকে তাকে গ্রেপ্তারে অভিযান চালানো হলেও সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত তাকে আটক করা যায়নি।

পুলিশ জানায়, গারদখানার কক্ষে রাখার পর দায়িত্বরত সদস্যরা বাইরে অবস্থান করছিলেন। এ সুযোগে সম্রাট হাতকড়া খুলে পালিয়ে যান। গারদখানার সিসিটিভি ফুটেজে তাকে দৌড়ে পালিয়ে যেতে দেখা গেছে। পুলিশ তাৎক্ষণিকভাবে ধাওয়া করলেও তাকে আটক করা সম্ভব হয়নি।

গাজীপুর মেট্রোপলিটন সদর থানার ওসি আমিনুল ইসলাম বলেন, মাত্র ৪০ সেকেন্ডের মধ্যে গারদখানা থেকে আসামি পালিয়ে গেছে। সেখানে আমাদের পুলিশ ও কোর্ট পুলিশও ছিল। আমরা ওই আসামিকে ধরতে কাজ করছি।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা