× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

খাগড়াছড়ির ১৩৯ কোটি ৩৭ লাখ টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা

খাগড়াছড়ি প্রতিবেদক

প্রকাশ : ২০ জুলাই ২০২৬ ২০:৫৩ পিএম

আপডেট : ২০ জুলাই ২০২৬ ২১:০৩ পিএম

খাগড়াছড়ি পৌরসভার সম্মেলন কক্ষে সোমবার আয়োজিত এক অনুষ্ঠানে পৌর প্রশাসক রুমানা আক্তার ২০২৬-২৭ অর্থবছরের বাজেট আনুষ্ঠানিকভাবে উপস্থাপন করেন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

খাগড়াছড়ি পৌরসভার সম্মেলন কক্ষে সোমবার আয়োজিত এক অনুষ্ঠানে পৌর প্রশাসক রুমানা আক্তার ২০২৬-২৭ অর্থবছরের বাজেট আনুষ্ঠানিকভাবে উপস্থাপন করেন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

খাগড়াছড়ি পৌরসভা ২০২৬-২৭ অর্থবছরের জন্য ১৩৯ কোটি ৩৭ লাখ ৩৯ হাজার ৫০০ টাকার একটি জনবান্ধব ও উন্নয়নমুখী উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়।

পৌরসভা সম্মেলন কক্ষে সোমবার বিকেলে আয়োজিত এক অনুষ্ঠানে খাগড়াছড়ি পৌরসভা প্রশাসক রুমানা আক্তার এ বাজেট আনুষ্ঠানিকভাবে উপস্থাপন করেন।

তিনি বলেন, উন্নয়ন কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখা, নাগরিক সেবার মানোন্নয়ন, অবকাঠামো উন্নয়ন, পরিচ্ছন্নতা, স্বাস্থ্যসেবা এবং আধুনিক পৌর ব্যবস্থাপনা নিশ্চিত করার লক্ষ্য নিয়ে এ বাজেট প্রণয়ন করা হয়েছে।

তিনি  আরও বলেন, পৌরসভার উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে সরকারি বরাদ্দের পাশাপাশি নিজস্ব রাজস্ব আয় বৃদ্ধির ওপরও গুরুত্ব দেওয়া হচ্ছে।

একই সঙ্গে জবাবদিহিতা, স্বচ্ছতা এবং জনসম্পৃক্ততা নিশ্চিত করে পৌরসভার কার্যক্রম পরিচালনার লক্ষ্যে প্রশাসন কাজ করে যাচ্ছে।

এ সময় উপস্থিত ছিলেন খাগড়াছড়ি প্রেস ক্লাবের সভাপতি তরুণ কুমার ভট্টাচার্য্য, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুষ্মিতা খীসা, খাগড়াছড়ি প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এইচ. এম. প্রফুল্লসহ প্রমুখ।

উন্মুক্ত বাজেট ঘোষণার মাধ্যমে পৌরবাসীর মতামত গ্রহণ এবং অংশগ্রহণমূলক স্থানীয় সরকার ব্যবস্থা শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করা হয়।

অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা পৌরসভার উন্নয়ন পরিকল্পনা ও নাগরিক সেবার মানোন্নয়নে বিভিন্ন পরামর্শ ও মতামত তুলে ধরেন।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা