× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সাতক্ষীরায় মৎস্য ঘের থেকে গাড়িচালকের মরদেহ উদ্ধার

সাতক্ষীরা প্রতিবেদক

প্রকাশ : ২০ জুলাই ২০২৬ ২০:১২ পিএম

আপডেট : ২০ জুলাই ২০২৬ ২০:১৯ পিএম

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

সাতক্ষীরা সদরের মাগুরা-কৈখালী বিলের একটি মৎস্য ঘের থেকে সুমন (৩৫) নামের এক গাড়িচালকের মরদেহ উদ্ধার করা হয়েছে।

স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ সোমবার সকালে মরদেহটি উদ্ধার করে।

নিহত সুমন কৈখালী গ্রামের আব্দুল হামিদের ছেলে।

সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুদুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।

স্থানীয়রা জানান, সোমবার সকাল সাড়ে ছয়টার দিকে মাগুরা দায়পাড়া গ্রামের কেসমত আলী নিজের মৎস্য ঘেরের টং ঘরে আলো নেভাতে যান। এ সময় ঘেরের পানির মধ্যে এক যুবকের বিবস্ত্র মরদেহ পড়ে থাকতে দেখে তিন ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য ও গ্রামবাসীকে খবর দেন। পরে স্থানীয়রা এসে মরদেহটি সুমনের বলে শনাক্ত করেন।

তারা আরও জানান, পুলিশ ঘটনাস্থল থেকে লোহা কাটার দুটি ব্লেড, একটি বাটন ফোন, সিগারেটের প্যাকেট ও পল্লী বিদ্যুতের ৩৩ হাজার ভোল্টের কাটা তার উদ্ধার করা হয়েছে। বিদ্যুতের তার চুরির ঘটনা দেখে ফেলায় তাকে হত্যা করা হয়ে থাকতে পারে।

প্রত্যক্ষদর্শী মাগুরা গ্রামের কিসমত আলী জানান, ফজরের নামাজ আদায় করে ভোরে শৈলকের বিলের ঘেরে যান মাছ ধরতে। সেখানে গিয়ে দেখেন ঘেরের ভিতরে পানিতে একটি মরদেহ পড়ে আছে। তাৎক্ষণিক বিষয়টি তিনি স্থানীয়দেরকে জানান। স্থানীয়দের খবর পেয়ে সদর থানা পুলিশ সকাল ৯টার দিকে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।

সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুদুর রহমান বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য লাশ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনার পেছনে মূল কারণ কী এবং কীভাবে মৃত্যু হয়েছে, তা জানতে পুলিশ তদন্ত শুরু করেছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর আসল কারণ জানা যাবে”।


শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা