দুর্গাপুর (রাজশাহী) প্রতিবেদক
প্রকাশ : ২০ জুলাই ২০২৬ ১৯:৩৯ পিএম
বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) প্রকল্পের আওতায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের জন্য শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। ছবি : প্রতিদিনের বাংলাদেশ
রাজশাহীর দুর্গাপুরে ২০২৫-২৬ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) প্রকল্পের আওতায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে উঁচু-নিচু বেঞ্চ, সিলিং ফ্যান, ক্রীড়াসামগ্রী ও আলমারি বিতরণ করা হয়েছে।
সোমবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত অনুষ্ঠানে
এসব সামগ্রী বিতরণ করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপকরণ বিতরণ করেন রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর)
আসনের সংসদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম মণ্ডল।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে হাবিবা ফারজানার সভাপতিত্বে
অনুষ্ঠান সঞ্চালনায় করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা আ.ন.ম. রাকিবুল ইউসুফ।
এ সময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও ক্রীড়া শিক্ষক, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।