সিরাজগঞ্জ প্রতিবেদক
প্রকাশ : ২০ জুলাই ২০২৬ ১৯:১৩ পিএম
প্রতিকী ছবি
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার কালিঞ্জায় গ্রামের ফুটবল খেলাকে কেন্দ্র করে বিরোধের জেরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে একজন নিহত হয়েছে।
নিহত ইলিয়াস হোসেন (২৬) আব্দুস ছাত্তার খানের ছেলে।
স্থানীয়রা জানায়, রবিবার বিকালে কালিঞ্জা গ্রামে ফুটবল খেলাকে কেন্দ্র করে ইলিয়াস খানের সঙ্গে স্থানীয় বাসিন্দা রাসেলের কথা-কাটাকাটি হয়। পরে রাত সাড়ে ১০টার দিকে এ বিরোধের জেরে রাসেল ও তার কিশোর ছেলে সিয়াম আহমেদ ধারালো অস্ত্র দিয়ে ইলিয়াসকে ছুরিকাঘাত করেন।
গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আহসানুজ্জামান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটন ও জড়িতদের শনাক্তে তদন্ত চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক থাকলেও অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে ঘটনার পর অভিযুক্ত রাসেল ও তাঁর ছেলে সিয়াম পলাতক রয়েছেন। তাঁদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।