ফুলপুর (ময়মনসিংহ) প্রতিবেদক
প্রকাশ : ২০ জুলাই ২০২৬ ১৯:০৫ পিএম
প্রতীকী ছবি
ময়মনসিংহের ফুলপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শফিকুল ইসলাম (৩৮) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
উপজেলার বালিয়া ইউনিয়নের মৈশাউন্দা গ্রামে সোমবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শফিকুল ইসলাম ওই গ্রামের মমরুজ আলীর ছেলে।
ফুলপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফিরোজ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানান, সোমবার দুপুরে বাড়ির পাশের একটি ফিশারিতে কাজ করার সময় অসাবধানতাবশত বিদ্যুতায়িত তারের সংস্পর্শে এসে গুরুতর আহত হন শফিকুল ইসলাম। পরে অন্য শ্রমিকেরা তাকে উদ্ধার করে ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ফুলপুর থানার ওসি বলেন, “ঘটনাটি পুলিশ জেনেছে এবং ঘটনাস্থলে পুলিশ রয়েছে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে একটি অপমৃত্যু মামলা দায়ের করা হবে বলে জানানো হয়েছে।”