সরিষাবাড়ী (জামালপুর) প্রতিবেদক
প্রকাশ : ২০ জুলাই ২০২৬ ১৮:০৫ পিএম
আপডেট : ২০ জুলাই ২০২৬ ১৯:০৮ পিএম
প্রতীকী ছবি
জামালপুরের
সরিষাবাড়ীতে পানিতে ডুবে তানজিদ (৬) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
উপজেলার কামরাবাদ ইউনিয়নের পশ্চিম স্বাধীনাবাড়ী এলাকায় সোমবার দুপুর ১টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত তানজিদ পশ্চিম স্বাধীনাবাড়ী এলাকার শামীম মিয়ার ছেলে।
বিষয়টি কামরাবাদ ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) আলমগীর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
পরিবারের সদস্যদের বরাতে তিনি জানান, দুপুরে বাড়ির পাশে একটি দোকানে বিস্কুট কিনতে যায় তানজিদ। পরে বাড়ি ফেরার পথে সড়কের ভাঙা অংশের গর্তে পড়ে পাশের পুকুরের ডুবে যায় সে। এ সময় সঙ্গে থাকা অন্য শিশুরা দৌড়ে গিয়ে পরিবারের সদস্যদের খবর দেয়। পরে তারা প্রায় আধা ঘণ্টা চেষ্টা চালিয়ে তাকে পুকুর থেকে উদ্ধার করেন। তাৎক্ষণিক সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ইউপি চেয়ারম্যান আলমগীর হোসেন বলেন, “বাড়ি ফেরার পথে রাস্তার ভাঙা গর্তে পড়ে শিশুটি পুকুরের পানিতে ডুবে যায়। খবর পেয়ে পরিবারের সদস্যরা পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করেন”।