× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মেঘনার তীর সংরক্ষণ সিসি ব্লকে ধ্স, পাউবোর অবহেলার অভিযোগ

জুয়েল সাহা বিকাশ, ভোলা

প্রকাশ : ২০ জুলাই ২০২৬ ১৭:৩৮ পিএম

আপডেট : ২০ জুলাই ২০২৬ ১৭:৪৫ পিএম

ভোলার ইলিশায় মেঘনা নদীর তীর সংরক্ষণ সিসি ব্লকে ৩০ মিটার এলাকায় ধ্স। সিসি ব্লকে ধসের কারণে বন্ধ হয়েছে ইলিশা-ঢাকা রুটের একটি লঞ্চঘাটও। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

ভোলার ইলিশায় মেঘনা নদীর তীর সংরক্ষণ সিসি ব্লকে ৩০ মিটার এলাকায় ধ্স। সিসি ব্লকে ধসের কারণে বন্ধ হয়েছে ইলিশা-ঢাকা রুটের একটি লঞ্চঘাটও। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

ভোলার ইলিশায় মেঘনা নদীর তীর সংরক্ষণ সিসি ব্লকে ৩০ মিটার এলাকায় ধ্স সৃষ্টি হয়েছে। এতে আতঙ্ক দেখা নিয়েছে স্থানীয় বাসিন্দাদের মাঝে। ব্লকের ধসের কারণে সরিয়ে নেওয়া হচ্ছে দোকানপাট। ক্ষতির মুখে পড়েছেন ব্যবসায়ীরা।

এ ছাড়াও সিসি ব্লকে ধসের কারণে বন্ধ হয়েছে ইলিশা-ঢাকা রুটের একটি লঞ্চঘাটও। দ্রুত সিসি ব্লক ধসের স্থানে সংরক্ষণ না করা হলে হুমকির মুখে পড়বে শহর রক্ষা বাঁধ। পানিতে প্লাবিতের শঙ্কায় হাজার হাজার বসতঘর বলে দাবি স্থানীয় বাসিন্দাদের। এ ছাড়াও পানি উন্নয়ন বোর্ডের কার্যক্রম নিয়েও ক্ষোভ রয়েছে তাদের।

ভোলা পানি উন্নয়ন অফিস তথ্য মতে, ২০১৭-২১ সাল পর্যন্ত একটি প্রকল্পের মাধ্যমে ৩৩৫ কোটি টাকা ব্যয়ে ভোলা সদর উপজেলার পূর্ব ইলিশার ইউনিয়নের সাজিকান্দি থেকে রাজাপুর ইউনিয়নের জোর খাল পর্যন্ত সিসি ব্লক দ্বারা ৪ কিলোমিটার নদীর তীর সংরক্ষণ করা হয় এবং প্রায় সাড়ে ৩ কিলোমিটার সিসি ব্লক দ্বারা বাঁধ নির্মাণ করা হয়। 

সরেজমিনে গিয়ে জানা যায়, অমাবস্যার প্রভাবে মেঘনার নদীর পানি বিপদ সীমার উপর দিয়ে প্রভাবিত হয়ে গত ১৪ জুলাই ভোলা সদর উপজেলার পূর্ব ইলিশা ইউনিয়নরে ইলিশা লঞ্চঘাট এলাকার প্রায় ৩০ মিটার এলাকায় সিসি ব্লকে ধ্বস সৃষ্টি হয়েছে। উপর থেকে একে একে সিসি ব্লক ধ্বসে পরছে মেঘনা নদীতে। সিসি ব্লক ধ্বস দেখা দেওয়া অংশটি ৩৩৫ কোটি টাকা ব্যায়ে ভোলার পূর্ব ইলিশার ইউনিয়নের সাজি কান্দি থেকে রাজাপুর ইউনিয়নের জোর খাল পর্যন্ত সিসি ব্লক দ্বারা ৪ কিলো মিটার নদীর র্তীর সংরক্ষণ এলাকায়। এতে  আতঙ্কিত ভোলা সদরের পূর্ব ইলিশা, পশ্চিম ইলিশা ও রাজাপুরসহ ইউনিয়নের কয়েক লক্ষাধীক মানুষ এবং বিভিন্ন সরকারি ও বেসরকারি স্থাপনা। হুমকীর মূখে পরেছেন শহর রক্ষা বাঁধও। এদিকে সিসি ব্লকে ধ্বসের কারণে ওই এলাকার দোকান পাট সরি নিয়ে যাচ্ছেন ব্যবসায়ীরা।

স্থানীয় বাসিন্দা মো. রিয়াজ হোসেন ও মো. রাজীব জানান, মেঘনা নদীর পানির তীব্র স্রোতে ইলিশার ইরিশা-ঢাকা লঞ্চঘাটের পাশে সিসি ব্লকে ধ্বস সৃষ্টি হয়েছে। প্রতিদিনই সিসি ব্লকগুলো নদীর গর্ভে বিলিন হচ্ছে। দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ করা না হলে ভাঙতে ভাঙতে সাড়ে ৩ কিলোমিটার সিসি ব্লক দ্বারা বাঁধটিও ভেঙে যাবে। এতে পূর্ব ইলিশা, রাজাপুর ও পশ্চিম ইলিশা ইউনিয়নের হাজার হাজার বসতঘর ও বিভিন্ন স্থাপনা পানিতে প্লাবিত হবে। লক্ষাধীক মানুষ গৃহহীন হয়ে যাবে। 

তারা আরও জানান, প্রায় ৫ বছরের অধিক সময় আগে সিসি ব্লক দ্বারা নদীর র্তীর সংরক্ষণ ও সিসি ব্লক দ্বারা বাঁধ নির্মাণ করা হয়। এরপর আর কোন খোঁজ খরব নেয়নি পানি উন্নায়ন বোর্ড। মূলত পানি উন্নায়ন বোর্ডের উদাশীনতার কারণে সিসি ব্লকের ধ্বস সৃষ্টি হয়েছে। যদি পানি উন্নায়ন বোর্ড সংস্কার কাজ করতো তাহলে তো ধ্বস হতো না। 

স্থানীয় বাসিন্দা মো. হানিফ ও মো. আরিফ জানান, তারা বেশ কয়েক বার মেঘনার ভাঙনের কারণে বসতঘর ও জমি জমা হারিয়ে নিস্ব হয়েছেন। বর্তমানে ইলিশা লঞ্চঘাটের পাশে সরকারি জমিতে বসতঘর উঠিয়ে বসবাস করছেন। এখন ব্লক ধ্বসের কারণে আতঙ্কিত রয়েছেন তারা। আবারও যদি ভাঙনের শিকার হন তাহলে নতুন করে জমি কিনার মত সামর্থ নেই। আর কোথায়ও যাওয়ার যায়গাও নেই তাদের।  

ইলিশা লঞ্চঘাট এলাকার ব্যবসায়ী মো. মাকসুদ জানান, ব্লক বাঁধের ধ্বসের কারণে ইলিশা টু ঢাকার বড় লঞ্চঘাটটি বন্ধ করে দিয়েছে। ওই লঞ্চঘাটটি সরিয়ে অন্যস্থানে নিয়ে যাবে। বর্তমানে ছোট লঞ্চঘাটে লঞ্চ যাতায়াত করছে। ফলে এখানকার ব্যবসায়ীদের বেচা-বিক্রি বন্ধ হয়ে গেছে। এছাড়াও ব্লক ধ্বসের কারণে এ ঘাটের ব্যবসা প্রতিষ্ঠান তারা ভেঙে নিয়ে যাচ্ছেন। কারণ যে কোন সময় দোকান পাট ভাঙনের শিকার হতে। ব্লক ধ্বসের কারণে দুইটি দোকান ইতোমধ্যে ভেঙে গেছে।

এদিকে ব্লক ধ্বসের কারণে ক্ষতির মূখে ইলিশা ঘাটের প্রায় শতাধিক ব্যবসায়ী বলে দাবী করেন ওই ঘাটের  আরেক ব্যবসায়ী মো: সাঈদ। তিনি জানান, তাদের আর্থিক স্বচ্ছলতা নেই তাই ইলিশা বাজার বা অন্য কোথায় গিয়ে লাখ টাকা এডভান্স দিয়ে দোকান ঘর নিয়ে ব্যবসা করবেন। তারা ক্ষদ্র ব্যবসায়ী তাই এই ঘাটে বেচা-বিক্রি দিয়েই সংসার ও ঋনের কিস্তি পরিশোধ করেন।

তারা আরও জানান, অনেক বছর ধরে ইলিশা ঘাটে ব্যবসা করে আসছেন। এরআগেও ইলিশা-ঢাকা লঞ্চ ঘাটে ব্লক বাঁধের ধ্বসের কারণে সরিয়ে নিয়ে এখানে স্থাপন করা হয়েছে। এবারও ব্লক ধ্বসের কারণে অন্যত্র সরিয়ে নেওয়া হবে। এখন সেখানে সরিয়ে নেওয়া হবে সেখানে তারা দোকান পাবেন কি না তা নিয়ে শঙ্কিত রয়েছেন। পাশাপাশি বেচা-বিক্রি না থাকায় শ্চিন্তিত রয়েছেন তারা।

ভোলা পানি উন্নয়ন বোর্ড-১ নির্বাহী কর্মকর্তা জিয়া উদ্দিন আরিফ জানান, সিসি ব্লকের ধসের কারণে দুর্ঘটনা এড়াতে বিআইডব্লিউটিএর মাধ্যমে ইলিশা লঞ্চঘাটটি বন্ধ করে দেওয়া হয়েছে। ইলিশা-ঢাকা রুটের ইলিশায় দুটি লঞ্চঘাটের মধ্যে বর্তমানে আরেকটি লঞ্চঘাট চালু রয়েছে। এ ছাড়াও ব্লক ধসের স্থানে দ্রুত সময়ের মধ্যে সংস্কার কাজ করতে ঠিকাদার নিয়োগ করা হয়েছে। ৫০ মিটার এলাকায় আপাতত প্রায় ৪৫ লাখ টাকা ব্যয়ে জিও ব্যাগ ফেলা হবে। 
শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা