চট্টগ্রাম অফিস
প্রকাশ : ২০ জুলাই ২০২৬ ১৫:৩৩ পিএম
আপডেট : ২০ জুলাই ২০২৬ ১৫:৪৯ পিএম
চট্টগ্রাম মহানগরীর পাহাড়তলী এলাকায় ৯ বছরের শিশুকে ধর্ষণচেষ্টায় ব্যর্থ মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি রুবেল। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
চট্টগ্রাম মহানগরীর পাহাড়তলী এলাকায় ৯ বছরের শিশু আয়নীকে ধর্ষণচেষ্টায় ব্যর্থ হয়ে হত্যা ও লাশ গুমের আলোচিত মামলায় আসামি মো. রুবেলকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।
সোমবার দুপুরে চট্টগ্রামের নারী ও শিশু নির্যাতন
দমন ট্রাইব্যুনাল-২-এর বিচারক মোহাম্মদ সাইফুর রহমান এই রায় ঘোষণা করেন।
এছাড়া অন্য একটি ধারায় যাবজ্জীবন কারাদণ্ড এবং আরেকটি ধারায় ১০ বছরের
সশ্রম কারাদণ্ডের পাশাপাশি ৫ হাজার টাকা অর্থদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।
উল্লেখ্য, ২০২৩ সালের ২১ মার্চ বিড়ালছানা দেওয়ার কথা বলে রুবেল শিশুটিকে
একটি খালি বাসায় নিয়ে যায়। সেখানে ধর্ষণের চেষ্টা করে ব্যর্থ হয়ে তাকে শ্বাসরোধে হত্যা
করে।
রাষ্ট্রপক্ষের আইনজীবী মাহমুদ-উল আলম চৌধুরী মারুফ প্রতিদিনের বাংলাদেশকে
এ তথ্য নিশ্চিত করেন।রায়ের সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী মাহমুদ-উল আলম চৌধুরী মারুফ বলেন, মামলায়
২৪ জন সাক্ষীর সাক্ষ্য-প্রমাণে ধর্ষণ চেষ্টায় ব্যর্থ হওয়ার পর শিশুটিকে হত্যার অভিযোগ
সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে। আদালত আসামি মো. রুবেলকে দণ্ডবিধির ৩০২ ধারায় মৃত্যুদণ্ড
দেন।