কাপ্তাই (রাঙামাটি) প্রতিবেদক
প্রকাশ : ২০ জুলাই ২০২৬ ১৪:২৭ পিএম
আপডেট : ২০ জুলাই ২০২৬ ১৫:৪০ পিএম
রাঙামাটির কাপ্তাই হ্রদে নিখোঁজ হওয়া বিএনপি নেতা মো. মাসুদ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
রাঙামাটির কাপ্তাই হ্রদে গত শনিবার নিখোঁজ হওয়া বিএনপি নেতা মো. মাসুদের মরদেহ দুইদিন পর সোমবার বেলা ১১টায় উদ্ধার করে পুলিশ। কাপ্তাই হ্রদের গর্জনটিলার যেখান থেকে নিখোঁজ হয়েছিলেন তিনি সেখানেই ভেসে উঠেছে তার মরদেহটি।
স্থানীয়রা দেখতে পেয়ে পুলিশে খবর দিলে ফায়ার সার্ভিস, নৌবাহিনী ও
পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। মো. মাসুদ পেশায় একজন ফল ব্যবসায়ী
এবং কাপ্তাই ইউনিয়নের ওয়ার্ড বিএনপির সভাপতির দায়িত্বে ছিলেন।
প্রসঙ্গত, গত শনিবার রাঙামাটির বিলাইছড়ি থেকে কাপ্তাই হ্রদের নৌপথে
জেটিঘাট আসার সময় নিখোঁজ হন মাসুদ। এ সময় তার নিজস্ব বোটটি কাপ্তাই হ্রদের গর্জনতলী
এলাকায় ভাসতে দেখা যায়। পরে গত দুইদিন নৌবাহিনী ও ফায়ার সার্ভিস ডুবুরিদল কাপ্তাই হ্রদে
তার খোঁজে অভিযান পরিচালনা করে।
কাপ্তাই থানার ওসি শেখ মাহমুদুল হাসান রুবেল জানান, খবর পাওয়ার পর
ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে মরদেহটি উদ্ধার করা হয়েছে।