মধ্যাঞ্চলীয় অফিস
প্রকাশ : ২০ জুলাই ২০২৬ ১৩:৩৯ পিএম
কিশোরগঞ্জের বাজিতপুরে বিলের পানিতে ডুবে দুই ভাইবোনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
কিশোরগঞ্জের বাজিতপুরে বিলের পানিতে ডুবে দুই ভাইবোনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। ছোট ভাইকে বাঁচাতে গিয়ে বড় বোনও নিজের জীবন হারিয়েছে।
রবিবার বিকেল আনুমানিক সাড়ে ৩টার দিকে
উপজেলার কৈলাগ ইউনিয়নের কুকরারাই বাংলাবাজার মসজিদ সংলগ্ন একটি বিলে এই দুর্ঘটনা ঘটে।
মারা যাওয়া ভাইবোন হলোÑ কুকরারাই হাজী
বাড়ির বাসিন্দা হাফেজ জাহেদ আলী মুন্সীর ছেলে আশরাফুল (৯) এবং মেয়ে তুলনা (১৩)। তারা
সম্পর্কে সৎ ভাইবোন ছিলেন।
বিকেলে ছোট ভাই আশরাফুল বিলের পাশে
হাঁটুসমান পানিতে খেলা করার সময় হঠাৎ অসাবধানতাবশত গভীর পানিতে তলিয়ে যেতে শুরু করে।
তাকে ডুবতে দেখে বাঁচাতে বড় বোন তুলনা তাৎক্ষণিক পানিতে ঝাঁপ দেয়। গভীরতা বুঝতে না
পেরে এবং সাঁতার না জানার কারণে দুজনই বিলের পানিতে তলিয়ে যায়।
পরে স্থানীয়রা বিল থেকে তাদের অচেতন
অবস্থায় উদ্ধার করে দ্রুত বাজিতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত
চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে দুই জনকেই মৃত ঘোষণা করেন। এব্যাপারে
পুলিশের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
উপজেলার কৈলাগ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান
মো. কায়ছার হাবিব বলেন, খবর পেয়ে আমি নিহত শিশুদের বাড়িতে গিয়ে তাদের শোকসন্তপ্ত পরিবারের
সদস্যদের সঙ্গে কথা বলেছি। এমন মর্মান্তিক ঘটনায় আমরা গভীরভাবে শোকাহত।