× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আর্জেন্টিনার হার

ফেনীতে ফুটবলপ্রেমীদের হৃদয় ভেঙে ছত্রখান

ফেনী প্রতিবেদক

প্রকাশ : ২০ জুলাই ২০২৬ ১৩:২৪ পিএম

আপডেট : ২০ জুলাই ২০২৬ ১৪:১৭ পিএম

 আর্জেন্টিনা ভক্ত দর্শক। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

আর্জেন্টিনা ভক্ত দর্শক। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

গোল যখন জালে জড়াল, ঠিক তখনই এক লহমায় স্তব্ধ হয়ে গেল পুরো ফেনী শহর। এরপরই নেমে এল পিনপতন নীরবতা।  ভেঙে দিল হাজারো ফুটবলপ্রেমীর হৃদয়।

ফাইনালে স্পেনের কাছে প্রিয় দল আর্জেন্টিনার মহানাটকীয় পরাজয়ের পর এমন হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয় ফেনীর প্রধান চারটি জায়ান্ট স্ক্রিন প্রাঙ্গণে।

রবিবার দিবাগত রাতে ফুটবলের এই মহাদ্বৈরথকে কেন্দ্র করে ফেনী শহরের জেল রোড, মিজান রোডের মাথা, এসি মার্কেটের সামনে ও মহিপাল ফ্লাইওভার নিচে বসেছিল বিশাল জায়ান্ট স্ক্রিন। ম্যাচ শুরুর বহু আগে থেকেই নীল-সাদা জার্সিতে কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে এই প্রাঙ্গণগুলো। ঢাক-ঢোল, ভুভুজেলা আর 'আর্জেন্টিনা-আর্জেন্টিনা' স্লোগানে মুখরিত ছিল চারপাশ।

​খেলার প্রথমার্ধ ও দ্বিতীয়ার্ধের উত্তেজনায় দর্শকরা কখনো উল্লাসে মেতেছেন, কখনো আবার উত্তেজনায় নখ কামড়েছেন। কিন্তু ম্যাচটি অতিরিক্ত সময় পার করে তখন ফেনীর জায়ান্ট স্ক্রিন প্রাঙ্গণগুলোতে উপস্থিত হাজারো আর্জেন্টিনা সমর্থকের মধ্যে ছড়িয়ে পড়ে চরম উদ্বেগ।

​সবশেষে স্পেনের জয় নিশ্চিত হতেই ভেঙে যায় কোটি ভক্তের স্বপ্ন। ফেনীর ৪টি জায়ান্ট স্ক্রিনের সামনে বসে থাকা শত শত তরুণের চোখে দেখা যায় অশ্রু। কেউ কেউ প্রিয় দলের জার্সি দিয়ে মুখ ঢেকে কান্নায় ভেঙে পড়েন, আবার কাউকে দেখা যায় বন্ধুদের জড়িয়ে ধরে সান্ত্বনা খুঁজতে। মাঝবয়সী অনেক প্রবীণ সমর্থককেও বিষণ্ন মনে মাঠ ছাড়তে দেখা যায়।

ফেনী জেল রোডে খেলা দেখতে আসা শহরের এক কলেজশিক্ষার্থী ফারহান মাহাতাব অশ্রুসজল চোখে বলেন, আমরা শেষ মুহূর্ত পর্যন্ত আশায় ছিলাম। দল এত ভালো খেলেও এভাবে হেরে যাবে, ভাবতেই পারছি না। ফুটবল আসলেই নিষ্ঠুর।

​আরেক আর্জেন্টিনা সমর্থক মুস্তাফিজ মুরাদ বলেন, ফাইনাল হারার কষ্ট বুঝবিনারে পাগলা, ফাইনালে উঠতে পারলে বুঝতি আরকি। শেষ ১৬ এর হার আর ফাইনালের হার এক নয় রে কাকা।

অন্যের অর্জনে বাঘ হয়ে গর্জন না দিয়ে, নিজেদের দল নিয়ে চিন্তা করাই শ্রেয়। তবে চিন্তা যদি এমন হয় আবার আসিব ফিরে অন্যদল হয়ে। চাটিব তাহাদের পা, নিজের দল যাকনা রসাতলে, তাহলে ভিন্ন কথা। একটা দল শেষ চার বিশ্বকাপের তিনবার ফাইনাল খেলেছে। তাদেরকে বিশ্বকাপ না জিততে পারায় ট্রল করছে যে এরা কারা, অন্যর অর্জনে যার গর্জন তারা!! বেঞ্চ গরম করা টিম নিয়েও পারনাই যে তোমরা তারাই তো নাকি! ম্যাচ আর খেলা নিয়ে আর্জেন্টিনাকে ধুয়ে দে, অর্জন নিয়ে নয়। এ দলটা যা দিয়েছে অনেক। প্রাউড অফ ইউ বয়েস।

আর্জেন্টিনা সমর্থক কাজী নজরুল ইসলাম দুলাল বলেন, হার-জিত খেলারই অংশ, কিন্তু ফাইনালে এসে এভাবে হেরে যাওয়াটা মেনে নেওয়া কষ্টের। বুকটা ভেঙে গেল।

​পরাজয়ের বেদনা কাটিয়ে উঠতে না পারলেও প্রিয় দলের এই লড়াকু পারফরম্যান্সকে সাধুবাদ জানিয়েছেন ফেনীর ফুটবল অনুরাগীরা। খেলা শেষে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই বিষণ্ণ মনে ঘরে ফিরে যান সমর্থকরা। তবে পরাজয়ের এই ক্ষত আর হাজারো সমর্থকের চোখের জল ফেনীর ফুটবল ইতিহাসে এক স্মরণীয় রাত হিসেবে থেকে যাবে।

ফেনী মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মুহাম্মদ ফৌজুল আজিম বলেন, পুরো শহর জুড়ে আইনশৃঙ্খলা বাহিনী তৎপর ছিল। কোনরকম অপ্রীতিকর ঘটনা ছাড়াই ফেনীর ফুটবলপ্রেমীরা খেলা শেষ ঘরে ফিরেছেন।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা