× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ধানের জমির বর্ষার পানিতে ডুবে ছিল মরদেহ

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিবেদক

প্রকাশ : ২০ জুলাই ২০২৬ ১২:৫৮ পিএম

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

হবিগঞ্জের মাধবপুর উপজেলার ধর্মঘর ইউনিয়নের মহাদেবপুর গ্রামে নিখোঁজের দুই দিন পর আলী হোসেন (২২) নামে এক যুবকের ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

তিনি ওই গ্রামের আব্দুল আহাদের ছেলে। পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, গত শনিবার সকাল প্রায় ১১টার পর থেকে আলী হোসেন খোঁজে পাওয়া যাচ্ছিল না। পরিবারের সদস্যরা সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। পরেরর দিন রবিবার ধর্মঘর এলাকায় মাইকিং করা হয়। একই সঙ্গে স্বজন, বন্ধু ও শুভাকাঙ্ক্ষীরা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তার সন্ধান চেয়ে বিভিন্ন পোস্ট দেন।

সোমবার সকাল ৭টার দিকে মহাদেবপুর গ্রামের একটি ধানের জমিতে জমে থাকা বর্ষার পানিতে ভাসমান একটি মরদেহ দেখতে পান স্থানীয়রা। পরে তারা মাধবপুর থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

নিহতের বাবা আব্দুল আহাদ জানান, আলী হোসেন একটি হোটেলে কাজ করার পাশাপাশি রাজমিস্ত্রির কাজও করতেন। কীভাবে তার মৃত্যু হয়েছে, তা এখনো নিশ্চিতভাবে জানা যায়নি। পরিবারের দাবি, বিষয়টি সুষ্ঠু তদন্ত করে মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটন করা হোক।

মাধবপুর থানার ওসি সোহেল রানা জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা