গাজীপুর প্রতিবেদক
প্রকাশ : ২০ জুলাই ২০২৬ ১২:২৩ পিএম
আপডেট : ২০ জুলাই ২০২৬ ১২:২৬ পিএম
গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে পালিয়ে যাওয়া নারীবন্দি রিম্পাকে রাজধানীর মোহাম্মদপুরের বসিলা এলাকা থেকে গ্রেপ্তার করেছে র্যাব-২। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে পালিয়ে যাওয়া নারীবন্দি রিম্পা (২১)কে রাজধানীর মোহাম্মদপুরের বসিলা এলাকা থেকে গ্রেপ্তার করেছে র্যাব-২।
গ্রেপ্তারকৃত ওই নারীর নাম রিম্পা। তিনি মেহেরপুরের গাংনী উপজেলার বাসিন্দা
এবং চুরির (সিআর) মামলায় তিন মাসের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত আসামি ছিলেন।
প্রথমে রাজধানীর কামরাঙ্গীরচর এলাকা
থেকে রিম্পার স্বামী ফারুককে গ্রেপ্তার করে
র্যাব-২। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে রবিবার সন্ধ্যায় মোহাম্মদপুর এলাকায় অভিযান
চালিয়ে রিম্পাকে গ্রেপ্তার করা হয়।
এদিকে দায়িত্বে অবহেলার অপরাধে ইতোমধ্যে কারাগারের
৩ জন মেট্রন ও ৪ জন নারী কারারক্ষীসহ মোট ৭ জনকে সাময়িক বরখাস্ত করেছে কারা কর্তৃপক্ষ।
গাজীপুর মেট্রোপলিটন কোনাবাড়ী থানার (ওসি) ইফতেখার হোসেন বলেন, র্যাব-২ থেকে আমাদের জানিয়েছে- পালিয়ে যাওয়া বন্দিকে গ্রেপ্তার করা হয়েছে। আপনারা আসামি নিয়ে যান। পরে মামলার আইও আসামিকে আনতে যান।