× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

স্বর্ণের ব্যবসার আড়ালে মাদক বিক্রি

জ্যেষ্ঠ প্রতিবেদক, পশ্চিমাঞ্চল

প্রকাশ : ২০ জুলাই ২০২৬ ১১:৩৮ এএম

ঝিনাইদহের শৈলকুপায় একটি স্বর্ণ দোকান থেকে ১৪৩ পিস ইয়াবাসহ সঞ্জিত কর্মকার নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

ঝিনাইদহের শৈলকুপায় একটি স্বর্ণ দোকান থেকে ১৪৩ পিস ইয়াবাসহ সঞ্জিত কর্মকার নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

ঝিনাইদহের শৈলকুপায় একটি স্বর্ণের দোকান থেকে ১৪৩ পিস ইয়াবাসহ সঞ্জিত কর্মকার নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

উপজেলা শহরের সোনার তরী জুয়েলার্সে রবিবার রাত ৯টার দিকে মাদকদ্রব্য উদ্ধার করা হয়।আটক সঞ্জিত কর্মকার শৈলকুপার কবিরপুর গ্রামের বাসিন্দা। তিনি ওই জুয়েলার্সের মালিক।

শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির মোল্লা বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি সোনার তরী জুয়েলার্সে মাদক বিক্রি করা হচ্ছে। সে সময় পুলিশের একটি আভিযানিক দল সেখানে অভিযান চালিয়ে ১৪৩ পিস ইয়াবাসহ সঞ্জিত কর্মকারকে গ্রেপ্তার করে।

তিনি আরও বলেন, সঞ্জিত কর্মকার দীর্ঘদিন ধরে স্বর্ণের ব্যবসার আড়ালে মাদকের কারবার করে আসছে। তার বিরুদ্ধে থানায় সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের পর আদালতে সোপর্দ করা হবে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা