× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

গরু-মহিষ জবাই করে আর্জেন্টিনা ও স্পেন সমর্থকদের ভূরিভোজ

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৯ জুলাই ২০২৬ ২১:৫৩ পিএম

নেত্রকোণার দুর্গাপুরে বিশ্বকাপ ফুটবলে এবারও আর্জেন্টিনা দল ফাইনালে খেলায় মহিষ জবাই করে আর্জেন্টিনার সমর্থকদের ভোজের আয়োজন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

নেত্রকোণার দুর্গাপুরে বিশ্বকাপ ফুটবলে এবারও আর্জেন্টিনা দল ফাইনালে খেলায় মহিষ জবাই করে আর্জেন্টিনার সমর্থকদের ভোজের আয়োজন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

দেশের তিন জেলায় বিশ্বকাপ ফুটবলের ফাইনাল খেলা উপলক্ষে গরু ও মহিষ জবাই করে ভূরিভোজের আয়োজন করেছে একঝাঁক আর্জেন্টিনা ও স্পেন দলের সমর্থক। প্রতিবেদকদের পাঠানো খবরÑ

নেত্রকোণা : নেত্রকোণার দুর্গাপুরে বিশ্বকাপ ফুটবলে এবারও আর্জেন্টিনা দল ফাইনালে খেলায় দুই লাখ টাকায় কেনা মহিষ জবাই করে আর্জেন্টিনার সমর্থকদের ভোজের আয়োজন। রবিবার সকালে মহিষটি জবাই করে সন্ধ্যার পর রান্না শেষে ফাইনাল খেলা শুরুর আগে উপস্থিত সমর্থকদের মধ্যে খাবার পরিবেশন করা হয়।

আয়োজক একতা সমিতির উপদেষ্টা তাজুল ইসলাম বলেন, আর্জেন্টিনা সমর্থকদের উদ্দেশে আগে ঘোষণা দেওয়া হয়েছিল, দলটি ফাইনালে উঠলে মহিষ জবাই করে ভোজের আয়োজন করা হবে। সমিতির সভাপতি হোসেন আলী বলেন, আর্জেন্টিনা ফাইনালে ওঠায় সমিতির সদস্য ও সমর্থকদের সম্মতিতে দুই লাখ টাকায় মহিষটি কেনা হয়। খেলা দেখার পাশাপাশি সমর্থকদের মাঝে আনন্দ ও উৎসবের আমেজ তৈরিতেই এই আয়োজন করা হয়।

শিবচর (মাদারীপুর) : মাদারীপুরের শিবচর উপজেলার কাদিরপুরে বিশ্বকাপ ফুটবলের ফাইনাল খেলা উপলক্ষে মহিষ জবাই করে ভোজের আয়োজন করেছে একঝাঁক স্পেন সমর্থক। স্থানীয় কয়েকজন স্পেন প্রবাসীদের অর্থায়ন এবং আব্দুল গাফফার মুন্সী সোহাগের তত্ত্বাবধানে এই আয়োজন করা হয়। রবিবার বিশ্বকাপ ফুটবলে স্পেন ফাইনালে যাওয়ায় কুষ্টিয়া থেকে মহিষ কিনে আনেন স্পেন দলের সমর্থকরা। 

স্থানীয়রা জানান, উপজেলার কাদিরপুর এলাকার স্পেন প্রবাসী রবি হাওলাদার, শাহিন মাদবর, কানাডা প্রবাসী মো. কালাম এবং স্থানীয় আব্দুল গাফফার সোহাগ মুন্সীর সহায়তায় স্পেন ভক্তরা ভূরিভোজের আয়োজন করেন। বিশ্বকাপ ফুটবল ফাইনালকে স্মরণীয় করে রাখতে কুষ্টিয়া থেকে ১ লাখ ৯০ হাজার টাকায় ৬ মণ ওজনের মহিষ কেনা হয়। 

আয়োজক আব্দুল গাফফার মুন্সী সোহাগ বলেন, স্পেন সমর্থক প্রবাসী এবং আমরা যারা রয়েছি সবার সহযোগিতায় এই আয়োজন করা হয়েছে।

ভৈরব (কিশোরগঞ্জ) : কিশোরগঞ্জের ভৈরবে গরু জবাই করে ভূরিভোজের আয়োজনের মাধ্যমে বিশ্বকাপ ফুটবল ফাইনাল উদযাপনের আয়োজন করা হয়েছে। রবিবার পৌর শহরের ভৈরবপুর উত্তর এলাকায় বসবাসরত ৮টি বংশের সব বয়সী মানুষের অংশগ্রহণে ফাইনাল খেলা উপভোগ্য করতেই এ উদ্যোগ নেওয়া হয়। 

এ বিষয়ে ৮ নম্বর ওয়ার্ড সাবেক কাউন্সিলার হাবিবুল্লাহ নিয়াজ বলেন, যদিও ব্রাজিল বাদ পড়েছে তবু আমরা ভৈরবপুরের ব্রাজিল-আর্জেন্টিনার সমর্থকরা গরু জবাই করে ভূরিভোজের আয়োজন করেছি। 

ব্রাজিল দলের সমর্থক রাজু মিয়া বলেন, আমরা চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা বিপক্ষে স্পেনের সমর্থনে উল্লাস করেছি। আর্জেন্টিনার সমর্থক নান্নু মিয়া বলেন, এই প্রজন্ম ম্যারাডোনাকে না দেখলেও মেসির মধ্যে ম্যারাডোনাকে দেখতে পায়। আরেক আর্জেন্টিনা সমর্থক তানভির আহমেদ বলেন, দলীয় সমর্থনের তর্কবিতর্ককে ভালোবাসায় বিনিময় করতে এলাকার ৮টি বংশ একত্রে ভূরিভোজের আয়োজন করা হয়েছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা