× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নির্জনা হত্যা: আদালতে মায়ের পর বাবারও স্বীকারোক্তি

খুলনা অফিস

প্রকাশ : ১৯ জুলাই ২০২৬ ২১:১৬ পিএম

আপডেট : ১৯ জুলাই ২০২৬ ২১:৫৩ পিএম

খুলনায় কিশোরী নির্জনা হত্যা মামলায় মায়ের পর এবার বাবা মো. আলীম হোসেন আকাশও আদালতে হত্যার দায় স্বীকার করেছেন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

খুলনায় কিশোরী নির্জনা হত্যা মামলায় মায়ের পর এবার বাবা মো. আলীম হোসেন আকাশও আদালতে হত্যার দায় স্বীকার করেছেন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

খুলনার আলোচিত কিশোরী আরফানা হোসেন নির্জনা হত্যা মামলায় মায়ের পর এবার বাবা মো. আলীম হোসেন আকাশও আদালতে হত্যার দায় স্বীকার করেছেন।

রবিবার খুলনার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট-১ আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে তিনি মেয়েকে হত্যার কথা স্বীকার করেন। পরে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

খুলনা সদর থানার ওসি মো. শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেওয়ার পর আসামিকে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে ঘটনার ১০ দিন পর শনিবার দুপুরে ডুমুরিয়া উপজেলার ডুমুরিয়া বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। র‍্যাব-৬ স্পেশাল কোম্পানি ও খুলনা মেট্রোপলিটন পুলিশের সদর থানা পুলিশ যৌথ অভিযানটি পরিচালনা করে।

মামলার তথ্য অনুযায়ী, গত ৮ জুলাই রাতে নির্জনাকে হত্যা করা হয়। এরপর তার মরদেহ একটি প্লাস্টিকের বস্তায় ভরে খুলনা সদর থানার প্রান্তিকা আবাসিক এলাকার ৩ নম্বর সড়কে ফেলে রাখা হয়। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

এ ঘটনায় খুলনা সদর থানার নারী উপপরিদর্শক (এসআই) লাভলী আক্তার বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেন। এর আগে গত ১০ জুলাই নিহতের মা আরিফা ইয়াসমিন সিমাকে গ্রেপ্তার করা হয়। পরদিন তিনিও একই আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

পুলিশের দাবি, পারিবারিক বিরোধের জেরেই নির্জনাকে হত্যা করা হয়। পরে হত্যাকাণ্ডকে ভিন্ন খাতে প্রবাহিত করার উদ্দেশ্যে মরদেহ প্লাস্টিকের বস্তায় ভরে প্রান্তিকা আবাসিক এলাকায় ফেলে রাখা হয়।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা