× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ভুল চিকিৎসায় প্রাণ গেল কলেজছাত্রীর

ফরিদপুর প্রতিবেদক

প্রকাশ : ১৯ জুলাই ২০২৬ ২০:৫৪ পিএম

ফরিদপুরে আল জারা প্রাইভেট হাসপাতাল। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

ফরিদপুরে আল জারা প্রাইভেট হাসপাতাল। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

ফরিদপুরে অ্যাপেন্ডিসাইটিসের অপারেশনের পর এক কলেজছাত্রীর মৃত্যুকে ঘিরে চিকিৎসা অবহেলার অভিযোগ উঠেছে।

স্বজনদের দাবি, ভুল অপারেশনেই ১৭ বছর বয়সী আয়েশা আফরিন মারা গেছেন। তবে হাসপাতাল কর্তৃপক্ষ অভিযোগ অস্বীকার করেছে। এদিকে ঘটনাটি তদন্তে স্বাস্থ্য বিভাগ তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে।

নিহত আয়েশা আফরিন সদরপুর উপজেলার আকোটের চর ইউনিয়নের কৈলাশের ডাঙ্গী গ্রামের প্রবাসী লিটন মাতুব্বরের মেয়ে। ফরিদপুর সরকারি ইয়াসিন কলেজের দ্বাদশ শ্রেণিতে পড়াশোনা করছিলেন।

স্বজনদের অভিযোগ হলোÑ গত বৃহস্পতিবার বিকালে পেটের ব্যথা নিয়ে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের সামনে আল জারা প্রাইভেট হাসপাতালে আয়েশাকে নেওয়া হয়। রাত ৯টার দিকে তাকে সেখানে ভর্তি করা হয়। রাত সাড়ে ১০টার দিকে করা হয় অ্যাপেন্ডিসাইটিসের অপারেশন।

পরিবারের দাবি, অপারেশনের পরপরই আয়েশার শারীরিক অবস্থার অবনতি ঘটে। পরে রাত ৩টার দিকে তাকে শহরের টেপাখোলা এলাকার রেজোয়ান মোল্লা হাসপাতালের আইসিইউতে স্থানান্তর করা হয়। সেখানে শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে আয়েশা মারা যায়।

নিহতের মা আলেয়া বেগম অভিযোগ করে বলেন, আমার মেয়েকে সুস্থ অবস্থায় অ্যাপেন্ডিসাইটিসের অপারেশন করাতে হাসপাতালে নিয়ে গিয়েছিলাম। কিন্তু চিকিৎসকের ভুলে আজ আমার মেয়েকে হারাতে হয়েছে। আমি এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের কঠোর শাস্তি চাই।

স্বজনদের অভিযোগ, অপারেশনটি করেন ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি বিভাগের সহকারী অধ্যাপক ও সার্জারি বিশেষজ্ঞ ডা. আতিকুল আহসান। ঘটনার পর থেকে তাকে হাসপাতালে পাওয়া যায়নি।

এ বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষ অভিযোগ অস্বীকার করে জানায়, বিষয়টি সংশ্লিষ্ট চিকিৎসকের সঙ্গে সম্পর্কিত। 

অভিযোগের বিষয়ে ডা. আতিকুল আহসানের সঙ্গে একাধিকবার তার মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। হাসপাতাল কর্তৃপক্ষও জানিয়েছে, ঘটনার পর থেকে তাকে হাসপাতালে পাওয়া যাচ্ছে না।

এ ঘটনার পর নিহতের স্বজনদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা হাসপাতাল প্রাঙ্গণে বিক্ষোভ করেন। হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়িয়েও পড়েন।

এ বিষয়ে ফরিদপুরের সিভিল সার্জন ডা. মাহমুদুল হাসান বলেন, ঘটনার পরপরই ডেপুটি সিভিল সার্জন ডা. বদরুদ্দোজাকে সভাপতি করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী পাঁচ কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। তদন্তে কারও গাফিলতি বা দায় প্রমাণিত হলে তার বিরুদ্ধে বিভাগীয় ও আইনি ব্যবস্থা নেওয়া হবে।

এ ঘটনায় এখনও কোনো মামলা হয়েছে কি না, এ ব্যাপারে নিশ্চিত হওয়া যায়নি। তবে নিহতের স্বজনরা জানিয়েছেন, তারা আইনি ব্যবস্থা নেবেন। স্বজনরা বলেন তদন্ত করে কী হবে। ভুল চিকিৎসায় আমাদের মেয়েকে হারিয়েছি। তাকে তো ফিরে পাব না। স্বজনরা আরও বলেন, ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের স্বাস্থ্যসেবার পান উন্নত হলে ফরিদপুরবাসীকে বেসরকারি হাসপাতালে যাওয়ার প্রবণতা তৈরি হতো না। স্বাস্থ্যমন্ত্রীর এটি দেখা উচিত।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা