× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ছেলেকে তো আর পাব না, তাই বলে বিচারও পাব না: সাজিদের বাবা

ইবি প্রতিবেদক

প্রকাশ : ১৯ জুলাই ২০২৬ ২০:১৫ পিএম

আপডেট : ১৯ জুলাই ২০২৬ ২০:১৬ পিএম

ইবির প্রশাসন ভবনের সামনে ছেলের হত্যার প্রকৃত রহস্য উন্মোচন এবং তদন্তে দীর্ঘসূত্রতার প্রতিবাদে আয়োজিত মানববন্ধনে কথা বলেন শহীদ সাজিদের বাবা আহসান হাবীব দেলওয়ার। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

ইবির প্রশাসন ভবনের সামনে ছেলের হত্যার প্রকৃত রহস্য উন্মোচন এবং তদন্তে দীর্ঘসূত্রতার প্রতিবাদে আয়োজিত মানববন্ধনে কথা বলেন শহীদ সাজিদের বাবা আহসান হাবীব দেলওয়ার। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

‘এক বছরেও একজন আসামিও গ্রেপ্তার হলো নাÑ এটা কেমন কথা। আপনারা সাজিদ হত্যার বিচার করেন, দায়মুক্ত হন। আইন আছে, আদালত আছে, আল্লাহ আমাকে খুনিদের বিচারের আওতায় আনার অধিকার দিয়েছেন। তাহলে বিচার করতে অসুবিধা কোথায়? আমার একমাত্র ছেলেকে হারিয়েছি। তাকে তো আর পাব না, তাই বলে কি বিচারও পাব না?’

রবিবার দুপুরে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) প্রশাসন ভবনের সামনে ছেলের হত্যার প্রকৃত রহস্য উন্মোচন, দোষীদের দ্রুত বিচার নিশ্চিত এবং তদন্তে দীর্ঘসূত্রতার প্রতিবাদে আয়োজিত মানববন্ধনে এসব কথা বলেন শহীদ সাজিদ আবদুল্লাহর বাবা আহসান হাবীব দেলওয়ার।

শহীদ সাজিদ আবদুল্লাহ বিশ্ববিদ্যালয়ের আল কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিল। 

বিশ্ববিদ্যালয়ের আল কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের উদ্যোগে আয়োজিত মানববন্ধনে বিভাগের বিভিন্ন শিক্ষাবর্ষের শিক্ষার্থী, বিভিন্ন রাজনৈতিক ছাত্রসংগঠনের নেতাকর্মী এবং সাজিদের পরিবারের সদস্যরা অংশ নেন।

মানববন্ধনে তালাবায়ে আরাবিয়ার সভাপতি শামীম বলেন, এক বছর পেরিয়ে গেলেও আমরা এখনও খুনিদের চিহ্নিত করতে পারিনি। এটি ইসলামী বিশ্ববিদ্যালয় প্রশাসনের ব্যর্থতা। 

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক এসএম সুইট বলেন, এই বিচারহীনতার কারণে ক্যাম্পাসে অনিরাপদ পরিস্থিতি তৈরি হচ্ছে। ইদানীং প্রশাসনের বিরুদ্ধে শিক্ষার্থীদের পক্ষে কথা বললেই বহিষ্কারের হুমকি দেওয়া হয়। এই প্রবণতা বন্ধ করে সমালোচনা গ্রহণ করতে শিখতে হবে।

ইবি শাখা ছাত্র শিবিরের সভাপতি ইউসুফ আলী বলেন, প্রশাসন বিষয়টি রাষ্ট্রীয় প্রশাসনের বলে দায় এড়াতে পারে না। সাজিদ আবদুল্লাহর পরিবারকে প্রতিশ্রুত ক্ষতিপূরণ দ্রুত দিতে হবে। 

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা